Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

    October 7, 2026

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    October 6, 2026

    সমালোচনার আড়ালে চরিত্রহনন:নারীর মর্যাদা নিয়ে কুৎসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 7
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা
    মানববন্ধন ও বিক্ষোভ

    শ্রীমঙ্গলে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা

    amarsylhetBy amarsylhetAugust 16, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    রোববার সন্ধ্যায় কালাপুর বাজারে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
    প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ সোনা মিয়া। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের জন্য একটি সুপরিচিত ও সুবিধাজনক ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি তারা জানতে পেরেছেন যে, এই কেন্দ্রটি পরিবর্তন করে উত্তর কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোটারদের জন্য পৃথক কেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে।
    বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ কেন্দ্র পরিবর্তন করা হলে সাধারণ ভোটারদের, বিশেষ করে প্রবীণ, নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হবে। পূর্বের স্থানটিতে দীর্ঘদিন ধরে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে আসছে, তাই এটি পরিবর্তন না করে পূর্বের স্থানটিই বহাল রাখা সবদিক থেকে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য।
    প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোঃ মনর মিয়া, মোঃ সুন্দর মিয়া, জমসেদুর রহমান, মোহাম্মদ রাসেল আহমেদ, মানিক মিয়া, মোঃ রোমান মিয়া, মোঃ শামিম মিয়া, মোঃ আলাল মিয়া সহ ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটারগণ।
    সভা শেষে এলাকাবাসী শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি লিখিত আবেদন পেশের সিদ্ধান্তের কথা জানান এবং বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক পূর্বের কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

    October 7, 2026

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    October 6, 2026

    সমালোচনার আড়ালে চরিত্রহনন:নারীর মর্যাদা নিয়ে কুৎসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

    October 6, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    শ্রীমঙ্গলে পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

    By amarsylhetOctober 7, 20260
    মৌলভীবাজার

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    By amarsylhetOctober 6, 20260
    বাংলাদেশ

    সমালোচনার আড়ালে চরিত্রহনন:নারীর মর্যাদা নিয়ে কুৎসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

    By amarsylhetOctober 6, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.