Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ​যশোরের শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    October 22, 2026

    মীমাংসিত বিষয় নিয়ে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির হুমকি অযৌক্তিক:সিলেট এস এম এস’ নেতৃবৃন্দ

    October 21, 2026

    বড়লেখায় বসতঘরে চুরির রহস্য উদ্ঘাটন,স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬

    October 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩, আদালতে স্বীকারোক্তি
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩, আদালতে স্বীকারোক্তি

    amarsylhetBy amarsylhetSeptember 30, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক গৃহপরিচারিকাকে সিএনজিচালিত অটোরিকশায় অপহরণের পর রাতভর গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পুলিশের এক বিশেষ অভিযানে ১২ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়।
    ​গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোঃ জুয়েল মিয়া ওরফে সোহেল আদালতে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    ​মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভুক্তভোগী কিশোরী কাজের উদ্দেশ্যে বের হয়ে শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডস্থ ডানিয়া বেগমের বাড়ির সামনের রাস্তায় পৌঁছায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত দুলাল মিয়া, মোঃ জুয়েল মিয়া ওরফে সোহেল ও আল আমিন ইসলাম একটি অটোরিকশা নিয়ে এসে তাকে জোরপূর্বক অপহরণ করে।
    ​পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে তাকে ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ইছবপুর গ্রামে আসামি দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে আসামিরা সারারাত কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে পাশবিক নির্যাতন ও ধর্ষণ চালায়। পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে আসামিরা তাকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ফেলে রেখে পালিয়ে যায়। সকাল ৯টার দিকে খবর পেয়ে পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় কিশোরীকে স্টেশন থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
    ​এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এবং উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে। অভিযানে অংশ নেন এসআই হারুনুর রশিদ, এসআই ইমানুর, এসআই মিয়া নাসির, এএসআই নাজমুল ও এএসআই সঞ্জয়সহ পুলিশের একটি দল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
    ​গ্রেপ্তারকৃত আসামিরা হলো:
    দুলাল মিয়া (৩১), পিতা—সাদেক মিয়া, সাং—ইছবপুর (৩নং শ্রীমঙ্গল ইউপি), থানা—শ্রীমঙ্গল, জেলা—মৌলভীবাজার।
    মোঃ জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬), পিতা—মোঃ তাউল মিয়া, স্থায়ী ঠিকানা: চানপুর, থানা ও জেলা—হবিগঞ্জ; বর্তমান ঠিকানা: মিশন রোড (জাকির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা—শ্রীমঙ্গল।
    আল আমিন ইসলাম (২০), পিতা—মোঃ মমিনুল ইসলাম, স্থায়ী ঠিকানা: রিচি, থানা ও জেলা—হবিগঞ্জ; বর্তমান ঠিকানা: সোনার বাংলা রোড, থানা—শ্রীমঙ্গল।
    ​বুধবার (৩০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ১ নম্বর আসামি মোঃ জুয়েল মিয়া ওরফে সোহেল বিজ্ঞ বিচারকের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে পুলিশের সূত্রে জানা যায়।
    ​এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই আমাদের পুলিশের একটি চৌকস টিম অত্যন্ত দ্রুততার সাথে অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে। এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এ ঘটনায় জড়িত বা সহায়তাকারী অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    ১৬৪ ধারা গণধর্ষণ গ্রেপ্তার নারী ও শিশু নির্যাতন পুলিশি অভিযান মৌলভীবাজার শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থানা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ​যশোরের শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    October 22, 2026

    মীমাংসিত বিষয় নিয়ে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির হুমকি অযৌক্তিক:সিলেট এস এম এস’ নেতৃবৃন্দ

    October 21, 2026

    বড়লেখায় বসতঘরে চুরির রহস্য উদ্ঘাটন,স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬

    October 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    ​যশোরের শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    By amarsylhetOctober 22, 20260
    সর্বশেষ

    মীমাংসিত বিষয় নিয়ে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির হুমকি অযৌক্তিক:সিলেট এস এম এস’ নেতৃবৃন্দ

    By amarsylhetOctober 21, 20260
    আইন-শৃঙ্খলা

    বড়লেখায় বসতঘরে চুরির রহস্য উদ্ঘাটন,স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬

    By amarsylhetOctober 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.