Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    তৃণমূল শক্তিশালী হলে সুনামগঞ্জের পাঁচ আসনেই জাপার জয় সম্ভব: শামীম পাটোয়ারী

    September 12, 2026

    শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার ব্রাদার্স ইউনিয়নে

    September 12, 2026

    শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও জিপ জব্দ

    September 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, September 12
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি পদ নিয়ে কনা-বিল্লাল সমর্থকদের সংঘর্ষ, আহত ৩
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি পদ নিয়ে কনা-বিল্লাল সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

    amarsylhetBy amarsylhetSeptember 8, 2026Updated:September 8, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি পদ নিয়ে কনা মিয়া ও বিল্লাল মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, কনা মিয়া ও বিল্লাল মিয়া পরস্পর আত্মীয়।

    সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটির সভাপতি পদ নিয়ে কনা মিয়া ও বিল্লাল মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী (নুরুল আলম সিদ্দিকী) একটি প্রস্তাবিত কমিটির নাম প্রকাশ করতে গিয়ে কনা মিয়ার নাম ঘোষণা করার পরপরই এক পক্ষের কোন এক সমর্থকদের মধ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

    এরই ধারাবাহিকতায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

    মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে দুই পক্ষের সমর্থকদের মধ্যে শান্তি ফিরে আসে।

    ওয়ার্ডটির আওতাভুক্ত বিষামনি, রাধানগর, ডলোছড়া ও লাউয়াছড়া এলাকার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সভাপতি পদকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয়, বর্তমানে কোথায় চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

    ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি শান্ত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানা গেছে।

    এ বিষয়ে কনা মিয়া, বিল্লাল মিয়া, সংশ্লিষ্ট উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা সংযোজন করা হবে।

    বিস্তারিত আসছে…

    ওয়ার্ড কমিটি বিএনপির শ্রীমঙ্গল সংঘর্ষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    তৃণমূল শক্তিশালী হলে সুনামগঞ্জের পাঁচ আসনেই জাপার জয় সম্ভব: শামীম পাটোয়ারী

    September 12, 2026

    শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার ব্রাদার্স ইউনিয়নে

    September 12, 2026

    শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও জিপ জব্দ

    September 11, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    তৃণমূল শক্তিশালী হলে সুনামগঞ্জের পাঁচ আসনেই জাপার জয় সম্ভব: শামীম পাটোয়ারী

    By amarsylhetSeptember 12, 20260
    বাংলাদেশ

    শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার ব্রাদার্স ইউনিয়নে

    By amarsylhetSeptember 12, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও জিপ জব্দ

    By amarsylhetSeptember 11, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.