Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে রাধানগর–মোহাজিরাবাদ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন

    October 4, 2026

    বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

    October 3, 2026

    শ্রীমঙ্গলে চোরাই গরুসহ আটক ১

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে রাধানগর–মোহাজিরাবাদ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন
    মানববন্ধন ও বিক্ষোভ

    শ্রীমঙ্গলে রাধানগর–মোহাজিরাবাদ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন

    amarsylhetBy amarsylhetOctober 4, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা শ্রীমঙ্গল উপজেলার রাধানগর–মোহাজিরাবাদ (পিচেরমুখ) সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু, দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তবে স্মারকলিপি প্রদানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত ছিলেন না।
    রোববার (০৪ অক্টোবর ২০২৬) দুপুরে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্পের সম্মুখে পিচেরমুখ এলাকায় আয়োজিত এই শান্তিপূর্ণ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রভাষক অনিরুদ্ধ সেনগুপ্তের (দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ) সভাপতিত্বে এবং আহসানুল্লাহ সুমনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, রোগী, কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, নারী, শিশু ও বয়স্কসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সড়কের নির্মাণকাজ শুরু হলেও অল্প কিছু অংশের কাজ সম্পন্ন করে তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। অথচ গত ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল। রাস্তার কাজ শেষ না করেই পুরো সড়কে সোলিং ও প্লাস্টারের কাজ করায় জনগণের দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে গেছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও পানি জমে থাকায় মুমূর্ষু রোগীকে নিয়ে শহরমুখী হওয়া বা হাসপাতালে যাওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে।
    এলাকাবাসী জানান, পিচেরমুখ–মোহাজিরাবাদ এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যটন ও কৃষিপ্রধান অঞ্চল। এখানে শতাধিক বাগান ও অসংখ্য রিসোর্ট রয়েছে। এসব বাগান থেকে লেবু, আনারস, কাঁঠাল, কলা ও চা পাতার মতো নানা কৃষিপণ্য এবং দেশি-বিদেশি পর্যটক নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কের বেহাল দশার কারণে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নেওয়া সম্ভব না হওয়ায় তা নষ্ট হচ্ছে এবং কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।
    স্মারকলিপির মূল দাবিগুলো:
    মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যে স্মারকলিপি দেওয়া হয়, তাতে ৫ দফা দাবি উত্থাপন করা হয়:
    ১. রাধানগর–মোহাজিরাবাদ সড়কের নির্মাণকাজ অবিলম্বে পুনরায় শুরু করতে হবে।
    ২. কাজটি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত ও টেকসইভাবে সম্পন্ন করতে হবে।
    ৩. কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সড়কের গর্ত ও ঝুঁকিপূর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী রাখতে হবে।
    ৪. নির্মাণকাজের মান ও অগ্রগতি যথাযথভাবে তদারকি করতে হবে।
    ৫. কাজ পুনরায় শুরু ও সম্পন্ন করার বিষয়ে এলাকাবাসীকে নির্দিষ্ট সময়সূচি জানানো এবং তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
    সংবাদ সংকলনের সময় জানা যায়, স্মারকলিপিটি জমা দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে উপস্থিত ছিলেন না; তবে এলাকাবাসীর পক্ষে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিটি পৌঁছে দেওয়া হয়েছে। স্মারকলিপি প্রদানকালে স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসীর পক্ষে মো. জামাল খান, তাজুল ইসলাম, আয়নাল হাসান, নাজির মিয়া, নূরুল আলম সোহাগ, মো. আলাউদ্দিন, মো. মামুনুর রশীদ, মো. সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
    বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সড়ক সংস্কার ও নির্মাণকাজ পুনরায় শুরু করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে যোগাযোগ সম্ভব হলে তার বক্তব্য সংবাদে যুক্ত করা হবে।
    মানববন্ধনের বিস্তারিত তথ্য ভিডিও নিউজ এ দেখুন…..

    Amar Sylhet 24 Amarsylhet24 আমার সিলেট আমার সিলেট ২৪ আমার সিলেট টুয়েন্টিফোর আমার সিলেট নিউজ আমারসিলেট২৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিপণ্য পরিবহন জনদুর্ভোগ পর্যটন এলাকার সড়ক পিচেরমুখ পিচেরমুখ সড়ক পিচেরমুখে মানববন্ধন মানববন্ধন ও স্মারকলিপি মোহাজিরাবাদ মোহাজিরাবাদ সড়ক মৌলভীবাজার মৌলভীবাজার নিউজ রাধানগর মোহাজিরাবাদ সড়ক রাধানগর সড়ক রাধানগর–মোহাজিরাবাদ সড়ক শ্রীমঙ্গল শ্রীমঙ্গল নিউজ শ্রীমঙ্গল পর্যটন এলাকা শ্রীমঙ্গল সড়ক নির্মাণ শ্রীমঙ্গল সড়ক সংস্কার শ্রীমঙ্গলে মানববন্ধন সড়ক দুর্ভোগ সড়ক নির্মাণকাজ বন্ধ সড়ক নির্মাণের দাবি সড়ক সংস্কারের দাবি সড়কের অসমাপ্ত কাজ সিলেট নিউজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

    October 3, 2026

    শ্রীমঙ্গলে চোরাই গরুসহ আটক ১

    October 3, 2026

    সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চার ঘণ্টা পর স্বাভাবিক

    October 3, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মানববন্ধন ও বিক্ষোভ

    শ্রীমঙ্গলে রাধানগর–মোহাজিরাবাদ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন

    By amarsylhetOctober 4, 20260
    বাংলাদেশ

    বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

    By amarsylhetOctober 3, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে চোরাই গরুসহ আটক ১

    By amarsylhetOctober 3, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.