Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    September 23, 2026

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 22, 2026

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 23
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    amarsylhetBy amarsylhetMay 25, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা উপজেলার রাধানগর এলাকায় একটি লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম সুনীল সাঁওতাল (৪০)। তিনি রাধানগর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম রবিয়া সাঁওতাল। সোমবার (২৫ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিটে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত— তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ ধারণা করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, আবার অনেকে বলছেন চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে স্থানীয়দের একটি অংশের দাবি, চুরি প্রতিরোধ কিংবা বন্যপ্রাণীর হাত থেকে বাগান রক্ষায় অনেক সময় বাগানে বিদ্যুতের সংযোগ ব্যবহার করা হয়ে থাকে।

    এদিকে স্থানীয়দের একটি বড় অংশের দাবি, সকালে সুনীল সাঁওতাল ঘাস কাটতে বাগানে যেতে পারেন। বিষয়টি তদন্তের আওতায় রাখার দাবি জানিয়েছেন অনেকে।

    বাগানটির প্রকৃত মালিক সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে আলী আজম নামে এক ব্যক্তির নাম স্থানীয়ভাবে জানা গেলেও, এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

    তবে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বাগানে উন্মুক্তভাবে বিদ্যুতের ব্যবহার ছিল কিনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

    ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেন।

    এ সময় উপস্থিত ছিলেন এস কে জহিরুল হক মুন্না, এসআই হারুন অর রশিদ, এসআই বাবলাসহ স্থানীয় পুলিশের একটি টিম। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এসআই হারুন অর রশিদ, তিনি জানেন প্রাথমিকভাবে বিদ্যুতের সাথে জড়িয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরো অধিক তদন্তে নিশ্চিত হওয়া যাবে ঘটনার প্রকৃত কারণ।

    জানা গেছে,পুলিশ মরদেহটি উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে বলে পুলিশের সূত্রে জানা গেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    September 23, 2026

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 22, 2026

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    September 22, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাণিজ্য

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    By amarsylhetSeptember 23, 20260

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    By amarsylhetSeptember 22, 20260
    Uncategorized

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    By amarsylhetSeptember 22, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.