Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন

    October 7, 2026

    নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা:নিকোলাস বিশ্বাস

    October 7, 2026

    শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 8
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে যাওয়ার পথে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
    Uncategorized

    শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে যাওয়ার পথে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

    amarsylhetBy amarsylhetAugust 17, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে এবং চিকিৎসার জন্য নেওয়ার পথে একই দিন তাঁর মৃত্যু হয়।

    নিহত শিউলি তাঁতি শ্রীমঙ্গল উপজেলার কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে শিউলি তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে যান। চিকিৎসকের কাছ থেকে সেবা শেষে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কেজুরিছড়া চা-বাগানের বাড়িতে ফিরছিলেন তিনি।

    পথে কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় হঠাৎ তাঁর মাথা ঘুরে যায়। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পিচঢালা সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

    দুর্ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বালিশিরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে রোববার সন্ধ্যায়/রাতে তাঁর মৃত্যু হয়।

    শিউলির এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেজুরিছড়া ও কালিঘাট চা-বাগানসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাঁকে দেখতে স্বজন, প্রতিবেশী ও চা-শ্রমিকসহ বিপুলসংখ্যক মানুষ তাঁর বাড়িতে ভিড় করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে ও এলাকাবাসীর মধ্যে উঠছে নানা প্রশ্ন, কিন্তু মিলছে না কোন উত্তর, বিশ্বাস অবিশ্বাসের মধ্যেই চলছে শোকের মাতম।

    থেকে মৃত্যু মোটরসাইকেল শ্রীমঙ্গল স্ত্রীর স্বামীর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন

    October 7, 2026

    নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা:নিকোলাস বিশ্বাস

    October 7, 2026

    শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    October 7, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন

    By amarsylhetOctober 7, 20260
    মৌলভীবাজার

    নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা:নিকোলাস বিশ্বাস

    By amarsylhetOctober 7, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    By amarsylhetOctober 7, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.