বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গল,প্রকাশিত: শ্রীমঙ্গল পৌরসভার সীমানা সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
গত ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ (০৬ আশ্বিন, ১৪ ৩৩ বঙ্গাব্দ) তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এই গেজেট প্রজ্ঞাপন (এস, আর, ও, নং ৩৫৩-আইন/২০২৬) প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শাহেদ মোস্তফা।
প্রজ্ঞাপনে বলা হয়, “স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সালের ৫৮ নং আইন)”-এর ধারা ৩ এর উপ-ধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নিম্ন তফসিলে বর্ণিত পল্লি এলাকাসমূহকে ‘শহর এলাকা’ হিসেবে ঘোষণার অভিপ্রায় প্রকাশ করছে।
প্রজ্ঞাপন অনুযায়ী প্রস্তাবিত শহর এলাকার সীমানা ও তফসিল:
১. ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ:
- রূপশপুর মৌজা (জে.এল নং ৬৭): এস এ দাগ নং ১-৫০, ৫২-২৮২, ২৮৬-৩৫২, ৩৫৪-৪১৪, ৪২১-৪২৬, ৪৩০-৫৩২, ৬৬৯-৬৭১, ৬৭৮-৮১০, ৮১২-৯৬৩, ৯৭৬-১০০৪, ১০০৯-১০১১, ১০১৫, ১০১৬, ১৬৪৩, ১৮৫৪, ২০৩২-২০৩৫, ২৮৯৩-২৮৯৯ ও ২৯০২।
- শ্রীমঙ্গল মৌজা (জে.এল নং ৪২): এস এ দাগ নং ২-৮, ২৪৭৩-২৪৭৪, ২৪৭৬, ২৪৮১-২৪৯০, ২৪৯৬-২৪৯৮, ২৫০০-২৫১৪, ২৫২০-২৫২৩, ২৬৮৫-২৭২৪, ২৭৫১-২৭৮৮, ২৭৯৬-২৭৯৮, ২৮০৩-২৮০৪, ৩০০২-৩০৪২, ৩০৪৭, ৩১০৪-৩১০৭, ৩১১০-৩১১৭, ৩১৪০-৩১৫৯, ৩১৬৩-৩১৭৬, ৩১৭৯-৩২০৯, ৩২১৫-৩২৪০, ৩২৪৪-৩২৬৬, ৩২৬৯-৩২৮৪, ৩২৮৫-৩৪৮৭, ৩৪৮৯-৩৫২৭, ৩৬৭১-৩৭৪৮, ৩৭৫০-৪০১৪, ৪০১৬-৪০৮৬, ৪০৮৯-৪১৪০, ৪১৪২, ৪১৪৩, ৪১৪৫-৪২৮০, ৪২৯৮-৪২৯৯, ৪৩০৪-৪৩০৬, ৪৩০৮, ৪৩০৯, ৪৩১৪-৪৩১৬, ৪৩১৮-৪৩১৯, ৪৩২৩-৪৩৮৯।
- ভাড়াউড়া মৌজা (জে.এল নং ৬৪): এস এ দাগ নং ৩২৬-৩২৮, ৩৪৭-৩৫০, ৩৫৪-৩৫৬, ৩৫৯-৪০৪, ৪০৬-৪২৭, ৪৩২-৪৪৫, ৫৫৮, ১২৮৮-১৩২৪, ২০৩৬-২০৬৩, ২০৮৩, ২২৮৫-২৫১১, ২৫৪১-২৬০৩, ২৬০৭-২৭০৪, ২৭০৬-২৮৩৯, ২৭৯৩-৩২২১, ৩২২৪, ৩২২৫, ৩২২৭-৩২৩৬, ৩২৩৮-৩২৪৩, ৩২৪৫-৩২৫৩।
- সুনগাইড় মৌজা (জে.এল নং ৬৮): এস এ দাগ নং ০১-৪০৯, ৫৪৯-৫৮২, ৬০০-৬০৩, ৬১৮-৬৪২, ৯১৭-৯২০, ৯৪/৯৩৪, ৪০৫/৯৩৫, ৩০/৯৩৭, ৩১/৯৩৮, ১০৮/৯৩৯, ১১০/৯৪০, ২১০/৯৪১, ১৪৭/৯৪২, ২১৫/৯৪৩, ২০৫/৯৪৪, ৩০৩/৯৪৫, ২০১/৯৪৭, ৩৮২/৯৪৮, ৯৬/৯৪৯।
- উত্তরসুর মৌজা (জে.এল নং ৪১): আর এস দাগ নং ১৩৫৮-১৪০২, ১৪২৬-১৪৮১, ৫৫০১-৫৬৭৭, ৫৭০১-৫৭৪৫, ৫৭৮৭-৬২৬০, ৫৭৭৫/৭০২৫, ৭০২৬, ৫৫৯৯/৭০২৭, ৫৭৮৯/৭০৩০, ৬০৮১/৭০৩১, ৭০৩২, ৬০৮১-৭০৩৫, ৫৭৭৪/৭০৩৬, ৭০৩৭, ৭০ ৩৮, ৫৮/৭০৪০, ৫৫/৭০৪১, ৭০৪৩।
২. ৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদ:- সুনগাইড় মৌজা (জে.এল নং ৬৮): এস এ দাগ নং ৪১০-৫৪৮, ৫৮৩-৫৯৯, ৬০৪-৬১৭, ৯২৪-৯৩৩, ৪০৬/৯৩৬, ৮৭৮/৯৪৬, ৯২১-৯২৩।
- রামনগর মৌজা (জে.এল নং ৬৯): এস এ দাগ নং ৩৮০-৩৮৭, ১০০২-১০১৬, ১০১৮-১০২৫, ১০৪২, ১০৪৩, ১০৪৬-১০৫৪, ১০৬৩-১২৬৬, ১২৭৬-১৩০৮, ১৩১০-১৩২৯, ১৩৪৪-১৩৫৫।
৩. ৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদ:- ভুড়ভুড়িয়া টি এস্টেট (জে.এল নং ৬৫): এস এ দাগ নং ৫৪৪-৫৯১, ৫৯৩-৬১৭, ৬১৯-৭২০, ৭২২-৭৭৭, ৭৭৯-৯০০, ৯৩১-৯৩৯, ১০৯০-১১০২।
- ভুড়ভুড়িয়া টি এস্টেট (জে.এল নং ৬৬): এস এ দাগ নং ২, ২০-৪৩, ৮৫, ১০১-১০৮।
- ভুড়ভুড়িয়া টি এস্টেট (জে.এল নং ৭০): এস এ দাগ নং ১-৬৭১, ৬৯১-৭৩৫, ৭৪৭-৭৫০, ৭৯০-৭৯১, ৭৯৩-৮৬১, ৮৬৪, ১৬০১-১৬২১, ১৭২০, ১৭২৪-১৭২৯।
আপত্তির সুযোগ ও পরবর্তী আইনি পদক্ষেপ:
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট আইনের ধারা ৩ এর উপ-ধারা (৩) অনুযায়ী এই প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব ১ (এক) মাসের মধ্যে প্রস্তাবিত এলাকা নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি সরকারের কাছে লিখিত আপত্তি উপস্থাপন করতে পারবেন। পরবর্তীতে উপ-ধারা (৪) অনুযায়ী সরকার উক্ত উত্থাপিত আপত্তি ৩ (তিন) মাসের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।এ ব্যাপারে আরও বিস্তারিত মতামত নিয়ে আসছে দ্বিতীয় সংবাদে
