শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ালিয়া বেগম (২৬) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ১৭ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভূনবীর এলাকার বাসা থেকে বাজারে যাওয়ার কথা বলে পায়ে হেঁটে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, ওইদিন সকালে বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন ওয়ালিয়া বেগম। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় নিখোঁজ তরুণীর পিতা মো. বারিক মিয়া ১৭ আগস্ট শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১০৫৬।
নিখোঁজ ওয়ালিয়া বেগমের পিতা মো. বারিক মিয়া এবং মাতা মোছা. রহিমা খাতুন। তিনি অবিবাহিত। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তার গায়ের রং শ্যামলা, চুল কালো ও লম্বা, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৪৫ কেজি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ালিয়া বেগমের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।
যোগাযোগ:
মো. বারিক মিয়া: ০১৬০৮৩২২৮৮৯
শেকুল ইসলাম: ০১৭৭২১৮৮৯০২
নিখোঁজ তরুণীর সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাসহ সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।
