Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে ‘আজকের বিজ্ঞানই হলো আগামী দিনের প্রযুক্তি’ প্রতিপাদ্যে বিজ্ঞান মেলা

    September 30, 2026

    শ্রীমঙ্গলে টমটম ‘রূপান্তর’ কারখানায় অভিযান, তিনটি গাড়ি ও যন্ত্রাংশ উদ্ধার; আটক ২

    September 29, 2026

    ​দেশি মাছে সয়লাব ছাতকের বাজার, জমজমাট কেনাবেচা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 30
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ভারতের সুফি সাধক হজরত সৈয়দ আহমদ জিলানীর ইন্তেকাল
    বিশ্ব

    ভারতের সুফি সাধক হজরত সৈয়দ আহমদ জিলানীর ইন্তেকাল

    amarsylhetBy amarsylhetSeptember 29, 2026Updated:September 29, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রের বিখ্যাত সুফি সাধক হজরত সৈয়দ আহমদ জিলানী সরকার (জিলানী বাবা) আর নেই। গত ২৭ সেপ্টেম্বর মহারাষ্ট্রের গড়চিরোলিতে নিজ আস্তানায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ থেকে ৮০ বছর। তিনি অসংখ্য ভক্ত, অনুরাগী ও আধ্যাত্মিক অনুসারী রেখে গেছেন।

    আজ ২৮ সেপ্টেম্বর সকালে গড়চিরোলিতে অবস্থিত তাঁর খানকাহ্ ও আস্তানায়ে শরীফ প্রাঙ্গণে উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার আলেম-ওলামা, সুফি অনুসারী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শেষ দর্শনের জন্য আস্তানায় অনুসারীদের উপচে পড়া ভিড় সামলাতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জানাজা শেষে পরম শ্রদ্ধায় আস্তানা প্রাঙ্গণেই তাঁকে সমাহিত করা হয়।

    (ছবিটি এ আয় দ্বারা স্বচ্ছকৃত)
    ভারতের জনপ্রিয় মারাঠি দৈনিক ‘সকাল’সহ স্থানীয় গণমাধ্যমগুলোতে উনার ইন্তেকালের খবরটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। সংবাদে তাঁকে সামাজিক সম্প্রীতি ও আধ্যাত্মিকতার অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করা হয়।

    হায়দ্রাবাদে জন্ম নেওয়া এই সাধক ১৯৯৬ সালে গড়চিরোলিতে আগমন করেন এবং দীর্ঘ প্রায় তিন দশক সেখানে আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সাধারণ মানুষকে ভালোবাসার বার্তা দেওয়ার কারণে স্থানীয় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই তিনি অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। উনার ইন্তেকালে স্থানীয় আলেম সমাজ ও ভক্তকূলের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    আহমদ ইন্তেকাল জিলানী ভারত সাধক সুফি সৈয়দ হজরত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে ‘আজকের বিজ্ঞানই হলো আগামী দিনের প্রযুক্তি’ প্রতিপাদ্যে বিজ্ঞান মেলা

    September 30, 2026

    শ্রীমঙ্গলে টমটম ‘রূপান্তর’ কারখানায় অভিযান, তিনটি গাড়ি ও যন্ত্রাংশ উদ্ধার; আটক ২

    September 29, 2026

    ​দেশি মাছে সয়লাব ছাতকের বাজার, জমজমাট কেনাবেচা

    September 29, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ‘আজকের বিজ্ঞানই হলো আগামী দিনের প্রযুক্তি’ প্রতিপাদ্যে বিজ্ঞান মেলা

    By amarsylhetSeptember 30, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গলে টমটম ‘রূপান্তর’ কারখানায় অভিযান, তিনটি গাড়ি ও যন্ত্রাংশ উদ্ধার; আটক ২

    By amarsylhetSeptember 29, 20260
    বাণিজ্য

    ​দেশি মাছে সয়লাব ছাতকের বাজার, জমজমাট কেনাবেচা

    By amarsylhetSeptember 29, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.