Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ডেঙ্গু প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    September 24, 2026

    শ্রীমঙ্গলে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

    September 23, 2026

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » গ্রাহক হয়রানি ও দুর্নীতির প্রতিবাদে ছাতকে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে মানববন্ধন
    বাণিজ্য

    গ্রাহক হয়রানি ও দুর্নীতির প্রতিবাদে ছাতকে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে মানববন্ধন

    amarsylhetBy amarsylhetJanuary 4, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অব্যাহত অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে ছাতকে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন। শনিবার ৩ জানুয়ারি বিকালে বৃহত্তর গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতি ও পল্লী বিদ্যুৎ গ্রাহকদের যৌথ উদ্যোগে সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সাধারণ মানুষের ঢল নামে।

    ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষ এতে অংশ নেন, যা এলাকাজুড়ে পরিণত হয় ক্ষোভ–প্রতিবাদের গণজাগরণে।

    মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী আশিকুর রহমান, আনোয়ারা মার্কেট সমিতির সভাপতি মাওলানা কবির আহমদ, সমাজসেবক কয়েছ আহমদ, কবি মতিউর রহমান, পীর ফয়জুল হক, গোবিন্দগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক ও বিএনপি নেতা শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরীসহ অনেকে।

    বক্তারা অভিযোগ করে বলেন, গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দীর্ঘদিন ধরে “লোড বাড়ানোর নামে অবাধ ডিমান্ড মানি” আদায় করছে। সামান্য সংযোগ ও লোড পরিবর্তনের জন্য অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে গ্রাহকদের। মিটারে গড় বিল দেখিয়ে ভুয়া বকেয়া চাপিয়ে দেওয়া, নতুন মিটারের আবেদন নিয়ে মাসের পর মাস ঝুলিয়ে রাখা, তাৎক্ষণিক সেবায় উদাসীনতা—এসব কারণে গ্রাহকরা প্রতিনিয়ত হয়রানির শিকার।
    সাধারণ গ্রাহকদের অভিযোগ, অনেকসময় মিটারে ইউনিট কম দেখালেও মাস শেষে অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। টাকা জমা দেওয়ার পরও বছরের পর বছর নতুন মিটার সংযোগ মেলে না। বিশেষ করে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই হয়রানির কারণে চরম সংকটে পড়েছেন। বক্তারা আরও জানান, শীত মৌসুমে লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রাতের পর রাত কারখানা বন্ধ থাকায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন, আর সাধারণ মানুষ ভোগছেন অন্ধকারে।
    মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা ক্ষুব্ধ কণ্ঠে স্লোগান দেন—“পল্লী বিদ্যুৎ চাই না, পল্লী বিদ্যুতের যন্ত্রণা ভালো লাগে না! গড় বিলের জুলুম বন্ধ কর, হয়রানি বন্ধ কর! বক্তারা দাবি করেন, পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি, অনিয়ম, ভুয়া বিল, ডিমান্ড মানি আদায় এবং সেবা প্রদানে অবহেলার বিরুদ্ধে অবিলম্বে স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি গ্রাহকদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহের মানোন্নয়ন ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

    তাদের মতে, গোবিন্দগঞ্জের মানুষ আজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের কাছে যেন জিম্মি। অভিযোগ দিলেও দীর্ঘদিন ধরে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রতিনিয়ত বাড়ছে নতুন ভোগান্তি—যা আর সহ্য করা সম্ভব নয়।
    মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“এই ভোগান্তির শৃঙ্খল না ভাঙলে আন্দোলন আরও কঠোর রূপ নেবে। গোবিন্দগঞ্জের মানুষ আর নির্যাতন–যন্ত্রণা চাইছে না।”মানববন্ধনের মাধ্যমে গোবিন্দগঞ্জবাসী ফের একবার স্পষ্ট জানিয়ে দিল—সেবার নামে দুর্নীতি ও হয়রানির দিন শেষ। এখন সময় জবাবদিহিতা প্রতিষ্ঠার, সময় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দা‌বি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

    September 23, 2026

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    September 23, 2026

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 22, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    ডেঙ্গু প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    By amarsylhetSeptember 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

    By amarsylhetSeptember 23, 20260
    বাণিজ্য

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    By amarsylhetSeptember 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.