Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আহ্বায়ক এবং রূবেল আহম্মেদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ মে) সন্ধ্যায় প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়ের জন্য ৭ সদস্যবিশিষ্ট এ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির, সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামিম ও নূর মোহাম্মদ সাগর। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে একটি নীল রঙের এইচ পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপে থাকা ২১ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয় এবং এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি কানাইঘাট থানার বড়বন্দ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. আলম মিয়া (৩৫)। জৈন্তাপুর মডেল থানার…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। গত শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপত্তার স্বার্থে ঘরবাড়িতে তালাবদ্ধ হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, আমেরতল গ্রামের দুই প্রভাবশালী পক্ষ—একটি এডভোকেট মনির উদ্দিনের নেতৃত্বাধীন গ্রুপ এবং অপরটি কফিল উদ্দিনের গ্রুপ—দীর্ঘদিন ধরে আধিপত্য, মামলাজট, ব্যক্তিগত শত্রুতা ও সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে আছে। এ বিরোধের জেরে এলাকায় প্রায়ই উত্তেজনা ও ছোট-বড় সংঘর্ষের…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৪ মে) সকাল থেকে কালাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এ কর্মসূচির ব্যানারে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরীর নাম উল্লেখ থাকলেও তিনি বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জানা গেছে, ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মোট ২ হাজার ২৩৬ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে মোট ২২ হাজার ৩৬০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। বিতরণ…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার সাথে জড়িত ৪জনুউকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জজআটককৃতরা হল- নিজপাট মাহুতহাটি গ্রমাের শামছুল ইসলাম উরেফ নুর মিয়ার ছেল কয়েছ আহমদ (৩৫), দরবস্ত ইউপির টেংরা গ্রামের মৃত আব্দুল হান্নান এর ছেলে লুৎফুর রহমান(৬০),, নিজপাট রাজবাড়ী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২২), নিজপাট তোয়াশিহাটি গ্রামের প্রিয়লাল দেবের ছেলে সজল দেব (২৮), সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন বিদ্যুৎ…
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছে মৌলভীবাজার সদর উপজেলার হাজী নছিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী বিশ্বনীল সাহা। সম্প্রতি প্রকাশিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফলে সারাদেশ থেকে মনোনীত ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটের তালিকায় স্থান করে নিয়ে এ গৌরব অর্জন করে সে। বিশ্বনীল সাহা মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিজয় সাহা-এর বড় ছেলে। তিনি একুশে সংবাদ ও নিউজ বাংলা অনলাইন পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কঠিন লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে বিশ্বনীল সাহা এ সম্মাননা অর্জন করে। ছোট বয়সেই…
শ্রীমঙ্গল প্রতিনিধি: একই দিনে পানিতে ডুবে দুই নিষ্পাপ শিশুর মৃত্যুতে শ্রীমঙ্গলজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (২৩ মে) উপজেলার সিন্দুরখান ইউনিয়ন ও শহরের সোনামিয়া রোড এলাকায় পৃথক ঘটনায় দুই শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে দুই পরিবারের আঙিনা। হাসপাতাল, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের বাসিন্দা মো. ওয়াহিদ মিয়া-এর সাত বছর বয়সী ছেলে রাফি খেলাধুলার একপর্যায়ে বাড়ির পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি টের না পেলেও পরে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা…
শ্রীমঙ্গল প্রতিনিধি: অনলাইন সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ ও প্রবীণ সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারে দুই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গলে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর উদ্যোগে ২২ ও ২৩ মে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২৩ মে অনুষ্ঠিত সংলাপ কর্মসূচিতে তরুণ ও প্রবীণ সমাজ মুখোমুখি আলোচনায় অংশ নেন। এতে অনলাইন বিভ্রান্তিমূলক তথ্য, ডিজিটাল প্ল্যাটফর্মে ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সংলাপে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ছাতক শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ছাতক পৌরশহরের স্থানীয় কেন্দ্রের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। রামিশাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক সাত শিশুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদ জানাতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল— “শিশু নির্যাতন বন্ধ করুন, শিশু হত্যার বিচার চাই।” কর্মসূচিতে অংশ নেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর ও বাকের। এছাড়া উপস্থিত…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “মিউজিক্যাল জার্নি শ্রীমঙ্গল, মৌলভীবাজার” শীর্ষক “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি উৎসব। বৃহস্পতিবার (২১ মে) বনানী ক্লাব-এ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, ডকুমেন্টারির কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম নাসের রহমান এবং আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি। শুভমুক্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল শুধু চায়ের শহর নয়; এটি বাংলাদেশের অন্যতম পর্যটন, প্রকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। শ্রীমঙ্গলের পাহাড়-টিলা, সবুজ চা-বাগান,…