Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে রাধানগর–মোহাজিরাবাদ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন

    October 4, 2026

    বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

    October 3, 2026

    শ্রীমঙ্গলে চোরাই গরুসহ আটক ১

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ইউরোপ সফরে সাফল্যের ধারা, রোম বিমানবন্দরে প্রবাসীদের ভালোবাসায় বিদায় নিয়ে সুইডেনের পথে জেমস
    ট্যুরিজম

    ইউরোপ সফরে সাফল্যের ধারা, রোম বিমানবন্দরে প্রবাসীদের ভালোবাসায় বিদায় নিয়ে সুইডেনের পথে জেমস

    amarsylhetBy amarsylhetSeptember 3, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইউরোপ সফরে একের পর এক সফল লাইভ কনসার্টে দর্শক-শ্রোতাদের মাতিয়ে এবার সুইডেনের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও নগরবাউল জেমস। লন্ডন, পর্তুগাল, প্যারিস ও ইতালির রোম ও ভেনিসে সফল কনসার্ট শেষে বুধবার সকালে ইতালি ছেড়েছেন তিনি।
    বুধবার সকালে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউচিনো বিমানবন্দর থেকে জেমস ও তাঁর দলের সদস্যরা সুইডেনের উদ্দেশে যাত্রা করেন। এ সময় প্রিয় শিল্পীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
    বিদায় মুহূর্তে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জেমস। এ সময় তাঁকে ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও ভালোবাসার আবহ। কমিউনিটির নেতৃবৃন্দ জেমসের পরবর্তী কনসার্টগুলোর সফলতা কামনা করেন।
    ইউরোপের বিভিন্ন দেশে জেমসের লাইভ কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁর জনপ্রিয় গান ও স্বতন্ত্র পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা কনসার্টে অংশ নেন।
    রোম ও ভেনিসের কনসার্ট শেষে জেমসের পরবর্তী গন্তব্য সুইডেন। আগামী ৬ সেপ্টেম্বর দেশটিতে একটি একক লাইভ কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সুইডেনের অনুষ্ঠান শেষে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে ১২ সেপ্টেম্বর দুটি একক কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে এই জনপ্রিয় শিল্পীর।
    দীর্ঘ সংগীতজীবনে জেমস শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে তাঁর লাইভ পারফরম্যান্স বরাবরই বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু।
    রোম বিমানবন্দরে বিদায়ের সময় ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ জেমসের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁর ইউরোপ সফরের পরবর্তী আয়োজনগুলোর সফলতা কামনা করেন।

    Concert Europe James Tour
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে রাধানগর–মোহাজিরাবাদ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন

    October 4, 2026

    বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

    October 3, 2026

    শ্রীমঙ্গলে চোরাই গরুসহ আটক ১

    October 3, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মানববন্ধন ও বিক্ষোভ

    শ্রীমঙ্গলে রাধানগর–মোহাজিরাবাদ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন

    By amarsylhetOctober 4, 20260
    বাংলাদেশ

    বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

    By amarsylhetOctober 3, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে চোরাই গরুসহ আটক ১

    By amarsylhetOctober 3, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.