Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    September 20, 2026

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    September 20, 2026

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 21
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ‘ইয়া নবী সালাম আলাইকা’ বলায় মৌলভীবাজার মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে মানববন্ধন
    মৌলভীবাজার

    ‘ইয়া নবী সালাম আলাইকা’ বলায় মৌলভীবাজার মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে মানববন্ধন

    amarsylhetBy amarsylhetAugust 23, 2026Updated:August 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: পবিত্র মিলাদ শরীফে ‘ইয়া নবী সালাম আলাইকা’ পাঠ করে দাঁড়িয়ে কিয়াম আদায়ের অভিযোগে মৌলভীবাজার মডেল মসজিদের ইমাম মাওলানা শাহ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকাবাসীর ব্যানারে মডেল মসজিদ সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা ইমাম মাওলানা শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন। বক্তব্যের একপর্যায়ে ‘কী ফিতনা সৃষ্টি করেছেন’—এমন প্রশ্নের জবাবে আন্দোলনকারীদের এক বক্তা বলেন, মাওলানা শাহ আলম মিলাদ শরীফ পরিচালনা করেছেন এবং সেখানে দাঁড়িয়ে ‘ইয়া নবী সালাম আলাইকা’ পাঠ করে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি সালাম নিবেদন ও কিয়াম করেছেন। এ বিষয়টি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলেও তিনি দাবি করেন।

    এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে ইমাম মাওলানা শাহ আলমের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিভেদ সৃষ্টি, বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং উসকানিমূলক কর্মকাণ্ডের মতো বিভিন্ন অভিযোগও তুলে ধরা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাকে মডেল মসজিদ থেকে অপসারণের দাবি জানান বক্তারা।

    অপরদিকে, মানববন্ধনে অংশগ্রহণকারী এক ব্যক্তি ইমাম মাওলানা শাহ আলমের সমালোচনা করতে গিয়ে বলেন, তিনি ‘ইয়া নবী’ বলেছেন—‘নবী আবার ইয়া নবী হতে পারে?’ এ সময় তিনি দাবি করেন, ঘটনার সময় মৌলভীবাজারের জেলা প্রশাসকও সেখানে উপস্থিত ছিলেন। ওই ব্যক্তি আরও দাবি করেন, বিষয়টি শুনে জেলা প্রশাসক জিহ্বায় কামড় দিয়ে ‘সর্বনাশ করে ফেলেছে’ বলে মন্তব্য করেন।

    কর্মসূচি থেকে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে বক্তারা বলেন, মাওলানা শাহ আলমকে অবিলম্বে মডেল মসজিদের ইমামের দায়িত্ব থেকে সরিয়ে তার স্থলে নতুন ইমাম নিয়োগ দিতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

    এদিকে স্থানীয় ধর্মপ্রাণ ও সচেতন মহলের কয়েকজনের দাবি, হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর স্মৃতিবিজড়িত এ অঞ্চলে প্রচলিত মিলাদ শরীফ এবং মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি দরুদ ও সালাম পেশের বিষয়কে কেন্দ্র করেই মূল বিরোধের সূত্রপাত হয়েছে। তাদের অভিযোগ, মিলাদ-কিয়ামকে কেন্দ্র করে মতপার্থক্যকে সামনে রেখে ইমামের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অভিযোগ তোলা হচ্ছে।

    তাদের আরও দাবি, ধর্মীয় এই মতপার্থক্যকে কেন্দ্র করে যাতে সামাজিক বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

    তবে মানববন্ধনে উত্থাপিত রাজনৈতিক ও সামাজিক অভিযোগগুলোর বিষয়ে মাওলানা শাহ আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    আলাইকা ইমামের ইয়া নবী বিরুদ্ধে মডেল মসজিদের মানববন্ধন মৌলভীবাজার সালামু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    September 20, 2026

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    September 20, 2026

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    September 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    By amarsylhetSeptember 20, 20260
    বাংলাদেশ

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    By amarsylhetSeptember 20, 20260
    আইন-শৃঙ্খলা

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    By amarsylhetSeptember 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.