Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    November 15, 2026

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    November 15, 2026

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত
    মৌলভীবাজার

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    amarsylhetBy amarsylhetOctober 15, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ৭ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে।
    ​বুধবার (১৪ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলা মিলনায়তনে এ পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেন।
    ​অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    ​আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত হয়ে প্রতিষ্ঠানের জন্য গৌরব ধেয়ে নিয়ে আসে।
    ​শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে অনুপ্রাণিত করে।
    ​উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজয়ী ৭ শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাংস্কৃতিক অঙ্গনে আরও বড় সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করা হয়েছে।

    আলিম আসর ইসলামিয়া উলুয়াইল নজরুল বর্ষ মাদ্রাসা সাংস্কৃতিক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    November 15, 2026

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    November 15, 2026

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    November 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    By amarsylhetNovember 15, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    By amarsylhetNovember 15, 20260
    মৌলভীবাজার

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    By amarsylhetNovember 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.