Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মৌলভীবাজার পুলিশে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: মাসিক সভায় পুরস্কৃত শ্রীমঙ্গল থানা ও চৌকস কর্মকর্তারা

    October 9, 2026

    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    October 9, 2026

    নড়াইলের লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁজাসহ যুবক আটক

    October 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 9
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    বাংলাদেশ

    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    amarsylhetBy amarsylhetOctober 9, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​নড়াইল প্রতিনিধি: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    ​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এস এম সুলতানের শিশুস্বর্গে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের ছোট হাতের রঙ-তুলিতে গ্রামীণ পরিবেশ-প্রকৃতি, এস এম সুলতানের প্রতিকৃতি, দেশের ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয় ফুটে উঠেছে।

    ​জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাসসহ বিভিন্ন পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

    ​আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে সংগ্রহশালা চত্বরে সুলতানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    ​বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।

    ​চিত্রশিল্পে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা লাভ করেন। এ ছাড়া ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। উল্লেখ্য, ২০০১ সাল থেকে সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের গুণী চিত্রশিল্পীদের ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করা হয়।

    ৩২তম এস এম সুলতানের চিত্রশিল্পী চিত্রাঙ্কন নড়াইলে প্রতিযোগিতা বিশ্ববরেণ্য মৃত্যুবার্ষিকী শিশুদের
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজার পুলিশে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: মাসিক সভায় পুরস্কৃত শ্রীমঙ্গল থানা ও চৌকস কর্মকর্তারা

    October 9, 2026

    নড়াইলের লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁজাসহ যুবক আটক

    October 9, 2026

    খাবারের বদহজমের ভয়, অন্যের হক গ্রাসে কেন ভয় নেই?এম এ ইসলাম আশরাফী

    October 9, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজার পুলিশে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: মাসিক সভায় পুরস্কৃত শ্রীমঙ্গল থানা ও চৌকস কর্মকর্তারা

    By amarsylhetOctober 9, 20260
    বাংলাদেশ

    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    By amarsylhetOctober 9, 20260
    বাংলাদেশ

    নড়াইলের লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁজাসহ যুবক আটক

    By amarsylhetOctober 9, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.