Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    September 22, 2026

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
    Uncategorized

    শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetAugust 28, 2026Updated:August 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    ​বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সভা সম্পন্ন হয়।
    ​সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক (শ্রীমঙ্গল)-এর সভাপতি এডভোকেট আলাউদ্দিন।
    ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ‘আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম’-এর সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সায়েদ আহমদ এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ফারুক খান। এ সময় একই সংস্থার হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
    ​সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে সংগঠনের নবগঠিত কার্যকারী কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
    ​কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
    ১. সভাপতি: শাহ্ মসুদ আহমদ
    ২. সিনিয়র সহ-সভাপতি: এম এ করিম
    ৩. সহ-সভাপতি: উত্তম রায়
    ৪. সহ-সভাপতি: মোঃ এনামুল হক ছোটন
    ৫. সাধারণ সম্পাদক: মোঃ নাছির আহমদ
    ৬. যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শিহাব আহমেদ নোমান
    ৭. সহ-সাধারণ সম্পাদক: মুফতী আবিদুর রহমান সিরাজী
    ৮. সাংগঠনিক সম্পাদক: মোঃ সাদ্দাম হোসেন
    ৯. সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন
    ১০. দপ্তর সম্পাদক: মোঃ রাজিব মিয়া
    ১১. আইন বিষয়ক সম্পাদক: মোঃ মাকছুদুর রহমান
    ১২. অর্থ ও প্রবাসী বিষয়ক সম্পাদক: পিযুষ আলোক
    ১৩. প্রচার ও প্রকাশনা সম্পাদক: এনায়েত ভূঁইয়া মারুফ
    ১৪. সমাজ কল্যাণ সম্পাদক: শেখ সাব্বির রহমান মধু
    ১৫. তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ নুরুজ্জামান আকতার সাইফুল
    ১৬. ধর্ম বিষয়ক সম্পাদক: ক্বারী মোশাহিদ আহমদ
    ১৭. নারী ও শিশু বিষয়ক সম্পাদক: পারভীন আক্তার
    ১৮. ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: মোহাম্মদ হাবিবুর রহমান মানিক
    ১৯. তদন্ত বিষয়ক সম্পাদক: আব্দুস সামাদ মাসুদ
    ২০. ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: শ্রী রাধাকান্ত দেব
    ২১. শ্রম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মোঃ ছাইফুর রহমান

    ২২. নির্বাহী সদস্য: সনাতন দেবনাথ
    ​সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, নিজেদের প্রকৃত মানবাধিকার কর্মী হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজের ও অন্যের অধিকার এবং সমস্যা সম্পর্কে সচেতন হতে হবে। আত্ম-উপলব্ধি, ধৈর্য, ক্ষমা ও নীতি-নৈতিকতায় অটল থেকে কাজ করতে হবে, যেন নিজের ইতিবাচক পরিচয় বজায় থাকে এবং সমাজের অসহায় ও বঞ্চিত মানুষ উপকৃত হয়।
    ​বক্তারা আরও প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আপসহীন থেকে কাজ করার পাশাপাশি নিপীড়িত মানুষের সেবা ও অধিকার রক্ষায় এই কমিটি সর্বদা প্রস্তুত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    September 22, 2026

    শ্রীমঙ্গল থানা পুলিশের সাফল্য: ভারতীয় মালামাল ও মাদক কারবারিসহ আটক ৩

    September 8, 2026

    মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    By amarsylhetSeptember 22, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.