Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    July 26, 2026

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    July 26, 2026

    উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, July 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী : আরিফুল হক চৌধুরী
    বাংলাদেশ

    অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী : আরিফুল হক চৌধুরী

    amarsylhetBy amarsylhetFebruary 8, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি–জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
    শনিবার (৭ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার ইরাদেবী মিলনায়তনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ যখন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে, ঠিক তখনই পরাজিত শক্তিগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তারা বিভ্রান্তি ছড়িয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে। তবে অতীতের মতো এবারও সিলেটের সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে।
    তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়; এটি একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোটের নামে সাধারণ মানুষ, বিশেষ করে মা-বোনদের বিভ্রান্ত করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
    নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, যেকোনো মূল্যে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সিলেটে যুগ যুগ ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সহাবস্থান ও মৌলিক অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
    তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জৈন্তাপুরসহ সিলেট অঞ্চলের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাথর কোয়ারি চালু, পর্যটন উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ ও স্বাস্থ্যখাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত হলে এক বছরের মধ্যেই জৈন্তাপুরে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
    জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমদ সিদ্দিকীসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
    এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    July 26, 2026

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    July 26, 2026

    উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    July 26, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    By amarsylhetJuly 26, 20260
    মৌলভীবাজার

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    By amarsylhetJuly 26, 20260
    সভা ও মতবিনিময়

    উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    By amarsylhetJuly 26, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.