নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল, ২৬ জুলাই ২০২৬: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের উদ্যোগে বার্ষিক প্রকাশনা ‘ইনফিনিটি’-এর মোড়ক উন্মোচন এবং গণিত বিভাগের (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সুদর্শন শীল। এছাড়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমেদ চৌধুরীসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘ইনফিনিটি’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে এর কপি বিতরণ করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুল, মানপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বক্তারা শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণিতের জ্ঞানকে বাস্তব জীবন, গবেষণা ও প্রযুক্তিতে কাজে লাগানোর আহ্বান জানান।
