Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    May 25, 2026

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দুবাইয়ে শ্রীমঙ্গলের চৈতির স্বর্ণপদক অর্জন
    Uncategorized

    এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দুবাইয়ে শ্রীমঙ্গলের চৈতির স্বর্ণপদক অর্জন

    amarsylhetBy amarsylhetDecember 13, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রান্তিক জনপদ থেকে উঠে আসা প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি রাণী দেব দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে জ্যাভেলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। চৈতির সাফল্য শুধু ব্যক্তিগত মাইলফলক নয়; এটি বাংলাদেশের প্যারা ক্রীড়াঙ্গনের জন্য এক অর্জন। 

    প্যারালিম্পিক গেমসে “জেভলিন থ্রো”তে ব্রোঞ্জ মেডেল পেয়েছে বলে প্রথমে ঘোষণা আসে। পরে তার ফলাফলকে চ্যালেঞ্জ করা হলে সেটি পরিবর্তন হয়, অতঃপর সে “গোল্ড মেডেল” অর্জন করে দেশের মান উজ্জ্বল করে। চৈতী যেন এক বিস্ময়।

    এবার বিশ্ব প্যারা অলিম্পিক গেমস ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে “দুবাই”য়ে। আজ থেকে শুরু এ গেমসে আমাদের শ্রীমঙ্গলের ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী “চৈতী” বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।

    ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) ২০২৫ জাতীয় যুব প্যারা গেমস চলাকালে কঠোর প্রতিভা অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে চৈতির সম্ভাবনা শনাক্ত করে।

    চৈতি এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। যেখানে প্রশিক্ষকরা তার দক্ষতা শানিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী প্রস্তুতি নিশ্চিত করতে নিবিড়ভাবে সহায়তা করেন। এই পরিকল্পিত ও কাঠামোবদ্ধ প্রস্তুতি চৈতির প্রাকৃতিক প্রতিভাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

    এনপিসি বাংলাদেশ এক বিবৃতিতে জানায়, ‘চৈতির অর্জন প্রমাণ করে—প্রতিভার প্রাথমিক শনাক্তকরণ, পদ্ধতিগত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জাতীয় পর্যায়ে প্যারা অ্যাথলেটদের প্রতি নিয়মিত বিনিয়োগ অপরিহার্য। যথাযথ লালন-পালন, আধুনিক সুবিধা ও উচ্চমানে প্রশিক্ষণ নিশ্চিত করা হলে বাংলাদেশের আরো বহু প্যারা অ্যাথলেট বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।’

    অভাবনীয় এই সাফল্যে আবেগাপ্লুত হয়ে ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী বলেন, চৈতী শুধু শ্রীমঙ্গলের বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। আজ থেকে দশরথ পরিবারের নামটি শুধু দেশের নয় সারা বিশ্বের মানচিত্রে তুলে দেওয়ায় তাকে নিয়ে আমাদের গর্বের যেন শেষ নেই । এগিয়ে যাও চৈতী। আমরা সকলে প্রতি মুহূর্তে শুধুই তোমার সাথেই আছি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    চেক সংক্রান্ত মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

    May 21, 2026

    রহস্য উদঘাটন:সংঘবদ্ধ চক্রের হাতে সিএনজিতেই খুন হন জাহানারা

    May 21, 2026

    চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার

    May 10, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,083 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026946 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026929 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    By amarsylhetMay 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    By amarsylhetMay 25, 20260
    আইন-শৃঙ্খলা

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    By amarsylhetMay 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.