Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    May 25, 2026

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»ট্যুরিজম»কচুরিপানার আগ্রাসনে শাপলা বিল হুমকিতে:পরিবেশ সংগঠকদের পরিদর্শন
    ট্যুরিজম

    কচুরিপানার আগ্রাসনে শাপলা বিল হুমকিতে:পরিবেশ সংগঠকদের পরিদর্শন

    amarsylhetBy amarsylhetJanuary 24, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
    সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ডিবির হাওরের একাংশে অবস্থিত লাল শাপলা বিল কচুরিপানার আগ্রাসনে মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ সংগঠকরা। তারা অবিলম্বে বিলটির নৈসর্গিক সৌন্দর্য ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষায় কচুরিপানার বিস্তার রোধসহ কার্যকর সংরক্ষণ ব্যবস্থার দাবি জানান।
    ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সিলেট কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণে সংশ্লিষ্ট একটি প্রতিনিধি দল গত ২৪ জানুয়ারি শনিবার সকালে ডিবির হাওরের শাপলা বিল ও জৈন্তিয়ার রাজা বিজয় সিংহের সমাধিসৌধ পরিদর্শন করেন।
    পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন জার্মান প্রবাসী লেখক ও ঐতিহ্য গবেষক সাকি চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ও ধরা কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, ধরা সিলেটের আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, সদস্য সচিব আব্দুল করিম কিম এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি অ্যাডভোকেট গোলাম সোবাহান চৌধুরী।
    পরিদর্শনকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জৈন্তিয়া ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মো. হানিফ পরিদর্শক দলকে স্থানীয় উদ্যোগে বাস্তবায়িত ‘তরুছায়া প্রকল্প’ সম্পর্কে অবহিত করেন। প্রকল্পটির আওতায় শাপলা বিলের বিভিন্ন প্রান্তে প্রায় ১৪ হাজার গাছ রোপণ করা হয়েছে।
    প্রায় দেড় ঘণ্টা শাপলা বিল এলাকা পরিদর্শন শেষে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরিদর্শক দল জানান, যেভাবে কচুরিপানা বিস্তার লাভ করছে, তাতে অচিরেই বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মতবিনিময়কালে ডিবির হাওরের রাস্তার পাশে রোপণকৃত কিছু গাছ স্থানীয় বাস্তুতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মত প্রকাশ করা হয়।
    এ সময় রাজা বিজয় সিংহের সমাধিসৌধ সংরক্ষণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয় এবং শাপলা বিলের প্রাণ–প্রকৃতি ও বাস্তুতন্ত্র রক্ষায় কচুরিপানাসহ অন্যান্য আগ্রাসী উপাদান প্রতিরোধে নিয়মিত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি হিজল, করচ, তাল, সুপারি সহ দেশীয় প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।
    উল্লেখ্য, ২০১০ সালের দিকে স্থানীয় বাসিন্দারা ডিবির হাওরের একাংশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভোরের আলোয় ফুটে ওঠা লাল শাপলা দেখতে পান। ২০১৬ সালের পর থেকে এ শাপলা বিল স্থানীয় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এর সৌন্দর্যের খবর দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। প্রতিবছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সূর্যোদয় থেকে সকাল ১০টা পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়, বিশেষ করে শুক্র ও শনিবারে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তবে পর্যটকদের জন্য এখনও কোনো স্থায়ী সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি।
    পরিদর্শক দলের নেতৃবৃন্দ মনে করেন, শাপলা বিলকে ঘিরে শুধু প্রাকৃতিক পর্যটন নয়, ঐতিহ্যভিত্তিক পর্যটন শিল্পও বিকশিত হতে পারে। কারণ এই বিলটি জৈন্তিয়ার রাজা বিজয় সিংহের স্মৃতিবাহী। ইতিহাস অনুযায়ী, ১৭৮৭ সালের দিকে রাজা বিজয় সিংহকে ডিবির হাওরের মধ্যস্থলে ডুবিয়ে হত্যা করা হয় এবং ওই স্থানেই তার সমাধিসৌধ নির্মিত হয়।
    পরিদর্শনকালে দুই শতাধিক বছরের পুরোনো এই সমাধিসৌধ অযত্নে পড়ে থাকতে দেখে পরিদর্শক দল গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত সংরক্ষণ কার্যক্রম গ্রহণের দাবি জানান। এ ছাড়া সিলেট ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের পক্ষ থেকে রাজা বিজয় সিংহের করুণ মৃত্যু ও সংশ্লিষ্ট ইতিহাস তুলে ধরতে অচিরেই সেখানে একটি তথ্যবহুল বিলবোর্ড স্থাপনের ঘোষণা দেওয়া হয়।
    পরিদর্শক দল শাপলা বিল ও আশপাশের এলাকা ময়লা-আবর্জনামুক্ত রাখার ওপর গুরুত্বারোপের পাশাপাশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান এবং দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণের প্রত্যাশা ব্যক্ত করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    May 25, 2026

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    May 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,083 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026946 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026929 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    By amarsylhetMay 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    By amarsylhetMay 25, 20260
    আইন-শৃঙ্খলা

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    By amarsylhetMay 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.