Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    August 28, 2026

    জুড়ীতে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন

    August 27, 2026

    দক্ষিণ সুরমা দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    August 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 28
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মানববন্ধন ও বিক্ষোভ»ছাতক সিমেন্ট কারখানায় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের গেট মিটিং ও মানববন্ধন
    মানববন্ধন ও বিক্ষোভ

    ছাতক সিমেন্ট কারখানায় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের গেট মিটিং ও মানববন্ধন

    amarsylhetBy amarsylhetNovember 25, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ) বি-৮০ এর উদ্যোগে জাতীয় মজুরি কমিশনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এক গেট মিটিং ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার বিকা‌লে ছাতক সিমেন্ট কারখানার প্রধান ফটকের সামনে (টাইম অফিসের সামনে) এ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়নের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং সিবিএ সহ-সভাপতি জাবেদ কাওসারের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে জোরালো দাবি উত্থাপন করেন।কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিকেল ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি এবং সিবিএ বি-৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন।

    তিনি বলেন, জাতীয় মজুরি কমিশনের আওতাভুক্ত শ্রমিকদের ৫ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ সুবিধা দ্রুত কার্যকর করা সময়ের দাবি। একই সঙ্গে একই পদে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবি তিনি তুলে ধরেন। এছাড়া তিনি ছাতক সিমেন্ট কারখানাটি দ্রুত পুনরায় চালু করা এবং “এক কর্পোরেশন, এক কমিশন” কাঠামো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

    গেট মিটিং ও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিবিএ কার্যকরী সভাপতি মিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উৎপাদন বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান শাহিন এবং কারিগরি বিভাগের শামছুর রহমান। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকদের দাবি উপেক্ষিত হওয়ায় তারা মানববন্ধনে অংশ নিতে বাধ্য হয়েছেন। ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিবিএ অর্থ সম্পাদক আব্দুল কাদির বাবুল। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিবিএ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, শ্রমিক জাহাঙ্গীর আলম, সুলেমান খান, সৈয়দ গোলাম মোস্তফা, জাহেদ সারওয়ার, ইন্তাজ আলী, রমিজ আলী, জালাল উদ্দিন, আবু সুফিয়ান বাবুল প্রমুখ শ্রমিকবৃন্দ।
    শ্রমিকরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে এবং দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা ছাতক সিমেন্ট কারখানাটি পুনরায় চালু করে অঞ্চলের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে আনবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

    August 25, 2026

    শ্রীমঙ্গলে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা

    August 16, 2026

    ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন

    August 12, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    By amarsylhetAugust 28, 20260
    মৌলভীবাজার

    জুড়ীতে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন

    By amarsylhetAugust 27, 20260
    বাংলাদেশ

    দক্ষিণ সুরমা দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    By amarsylhetAugust 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.