Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    April 30, 2026

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    April 29, 2026

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    April 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 1
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»জৈন্তাপুরে পুলিশের দুই অভিযানে ভারতীয় কম্বল ও চকলেটসহ দুইজন আটক
    আইন-শৃঙ্খলা

    জৈন্তাপুরে পুলিশের দুই অভিযানে ভারতীয় কম্বল ও চকলেটসহ দুইজন আটক

    amarsylhetBy amarsylhetJanuary 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে ভারতীয় কম্বল, চকলেট, মেহেদী ও প্রসাধনী সামগ্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে সিলেট–তামাবিল মহাসড়কের মাস্তিংহাটি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৭৩৭০) তল্লাশি করে নরসিংদী জেলার মনোহদি থানার মনোহদি গ্রামের বাসিন্দা মো. কাজল মিয়ার ছেলে আল-আমিন (৩৩) কে আটক করা হয়। তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
    অপরদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে একটি পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৯১৯৩) তল্লাশি করা হয়। এ সময় গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ গ্রামের আবুল মনসুরের ছেলে মো. সিয়াম (১৯) কে আটক করা হয়। তবে তার সহযোগী অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
    এ সময় মো. সিয়ামের কাছ থেকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা কিটকাট ৪ ফিঙ্গার চকলেট ৩৫০ পিস, কিটকাট ৩ ফিঙ্গার চকলেট ৪৫০ পিস, বিনজো চকলেট ৯০ প্যাকেট এবং কাভেরী মেহেদী ৯৫ বক্স উদ্ধার করা হয়।
    জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পৃথক দুই অভিযানে দুইজনকে আটক করা হয়েছে এবং পলাতক একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    April 30, 2026

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    April 29, 2026

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    April 29, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026865 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    By amarsylhetApril 30, 20260
    আইন-শৃঙ্খলা

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    By amarsylhetApril 29, 20260
    বাংলাদেশ

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    By amarsylhetApril 29, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.