Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব

    July 28, 2026

    দেশে বিক্রি হওয়া চারটির মধ্যে তিনটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    July 27, 2026

    শ্রীমঙ্গলের সিন্দুরখানে বিনামূল্যে চক্ষু শিবির, ১৪৫ জন পেলেন চশমা, ২৫ জনের ছানি শনাক্ত

    July 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব

    amarsylhetBy amarsylhetJuly 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত “Exchange of Views on Law Enforcement & Drug Control” শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

    মতবিনিময় সভায় জেলার সাতটি উপজেলা থেকে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এতে ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা আরও জোরদার করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও প্রতিরোধ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতামত ও গঠনমূলক সুপারিশ তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এছাড়া বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, মৌলভীবাজারের আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত এবং বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আহমেদ।

    সভা শেষে মাদকবিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান। এ সময় সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, সিলেট রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    দেশে বিক্রি হওয়া চারটির মধ্যে তিনটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    July 27, 2026

    শ্রীমঙ্গলের সিন্দুরখানে বিনামূল্যে চক্ষু শিবির, ১৪৫ জন পেলেন চশমা, ২৫ জনের ছানি শনাক্ত

    July 27, 2026

    ধর্ষণচেষ্টা মামলার আসামিকে র‍্যাবের সহযোগিতায় আটক করল জৈন্তাপুর মডেল থানা পুলিশ

    July 27, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব

    By amarsylhetJuly 28, 20260
    Uncategorized

    দেশে বিক্রি হওয়া চারটির মধ্যে তিনটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    By amarsylhetJuly 27, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের সিন্দুরখানে বিনামূল্যে চক্ষু শিবির, ১৪৫ জন পেলেন চশমা, ২৫ জনের ছানি শনাক্ত

    By amarsylhetJuly 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.