Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জৈন্তাপুরে মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

    April 17, 2026

    কানাইঘাটে পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেফতার

    April 17, 2026

    হামের টিকা কার্ড: শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    April 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, চালক-হেলপার আটক
    বাংলাদেশ

    জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, চালক-হেলপার আটক

    amarsylhetBy amarsylhetFebruary 27, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন।
    পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টা ১৫ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের বারাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এএসআই আতিকুর রহমান ও এএসআই সোহেল রানা সড়কে ছিটকে পড়েন।
    গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই আতিকুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আহত এএসআই সোহেল রানা চিকিৎসাধীন রয়েছেন।
    নিহত এএসআই আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মোঃ সামছুল হকের ছেলে।
    ঘটনার পরপরই পুলিশ ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করে। আটককৃতরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।
    এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জৈন্তাপুরে মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

    April 17, 2026

    কানাইঘাটে পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেফতার

    April 17, 2026

    হামের টিকা কার্ড: শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    April 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,054 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026928 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026812 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    জৈন্তাপুরে মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

    By amarsylhetApril 17, 20260
    সর্বশেষ

    কানাইঘাটে পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেফতার

    By amarsylhetApril 17, 20260
    Uncategorized

    হামের টিকা কার্ড: শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    By amarsylhetApril 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.