Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ইসলাম ও দেশের স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পীর-মাশায়েখরা:মাজার ও খানকায় হামলা বন্ধের দাবি

    July 26, 2026

    ​জুড়ীতে জায়গা বিরোধের জেরে নারীর দায়ের কোপে অপর নারীর পা বিচ্ছিন্ন

    July 25, 2026

    শ্রীমঙ্গলে বছরব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, July 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
    বাংলাদেশ

    জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

    amarsylhetBy amarsylhetJanuary 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২-সিলেট–৪ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।
    মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় জৈন্তাপুর সদরের মা মার্কেটস্থ জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    আরিফুল হক চৌধুরী প্রেসক্লাবে পৌঁছালে সংগঠনের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরসহ সাংবাদিকরা তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
    মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ দেড় যুগ পর জাতি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। তাই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে সাংবাদিকদের নৈতিক দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    তিনি আরও বলেন, জৈন্তাপুর তথা সিলেট–৪ আসনের মানুষের মৌলিক উন্নয়ন নিয়ে তার একাধিক মেগা পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যুব ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মমুখী শিক্ষার প্রসারে তিনি কাজ করে যেতে চান। এসব পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
    সভায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গণমানুষের উন্নয়ন ও মৌলিক অধিকার বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরিফুল হক চৌধুরীকে সহযোগিতার আশ্বাস দেন।
    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল জব্বার (দা.বা.), সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক মাসুক আহমেদ, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ, মুরাদ হাসান, ইমাম উদ্দিন, শোয়েব রানাসহ অন্যান্য সদস্যরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ইসলাম ও দেশের স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পীর-মাশায়েখরা:মাজার ও খানকায় হামলা বন্ধের দাবি

    July 26, 2026

    ​জুড়ীতে জায়গা বিরোধের জেরে নারীর দায়ের কোপে অপর নারীর পা বিচ্ছিন্ন

    July 25, 2026

    শ্রীমঙ্গলে বছরব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

    July 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ইসলাম ও দেশের স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পীর-মাশায়েখরা:মাজার ও খানকায় হামলা বন্ধের দাবি

    By amarsylhetJuly 26, 20260
    আইন-শৃঙ্খলা

    ​জুড়ীতে জায়গা বিরোধের জেরে নারীর দায়ের কোপে অপর নারীর পা বিচ্ছিন্ন

    By amarsylhetJuly 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে বছরব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

    By amarsylhetJuly 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.