Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    June 24, 2026

    গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ বিএমডব্লিউ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

    June 24, 2026

    উপায়-ফুডপান্ডা চুক্তি: রাইডারদের ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»রাজনীতি»তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানা‌তে হ‌লে ধা‌নের শী‌ষে ভোট দিনঃমিলন
    রাজনীতি

    তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানা‌তে হ‌লে ধা‌নের শী‌ষে ভোট দিনঃমিলন

    amarsylhetBy amarsylhetJanuary 24, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এসেছে, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতীয় উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির রাজনীতি শুধুই বিএনপি করে আসছে।”
    তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানা‌তে হ‌লে ধা‌নের শী‌ষে ভোট দি‌তে হ‌বে।

    গত শনিবার দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে বিশাল গণমিছিল বের হয়ে প‌রে পথসভায় পরিণত হয়।

    উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও যুবদলের নেতা জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ক‌লিম উদ্দিন মিলন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দেশের অগ্রগতি ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।”

    তিনি আরও বলেন, দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ মুক্ত হয়েছে। জনগণ তাদের মালিকানা ফিরে পেয়েছে। তাই গণতন্ত্রকে আরও শক্তিশালী রূপ দিতে সকলকে মুক্ত পরিবেশে সৎভাবভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। মিলন বলেন, “বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তার পরিণতি কারও জন্যই মঙ্গলজনক হবে না।”
    পথসভায় বক্তব্য রাখেন— বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোবিন্দগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল ইসলাম মতি, জেলা ছাত্রদলের নেতা ইমন আহমদ,মু‌হিব রহমান,ফ‌টিক মিয়া,ইব্রা‌হিম আলী রা‌সেল প্রমুখ।

    সাবেক এমপি মিলন বলেন, “শহীদের অঙ্গীকার রক্ষা ও ছাত্র–জনতার স্বপ্ন পূরণের লক্ষ্যে বিএনপি একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটাধিকারই বিএনপির শক্তি।”

    বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে বরাবরই অবরুদ্ধ করে রেখেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা হয়েছে। বিএনপি সেই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে চরম মূল্য দিয়ে সংগ্রাম করে এসেছে।

    গত শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে গোবিন্দগঞ্জ বিএনপি অফিস চত্বরে সমবেত হয়। শত শত নেতাকর্মী ও হাজার হাজার সমর্থকের অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথসভায় যোগ দিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    June 24, 2026

    উপায়-ফুডপান্ডা চুক্তি: রাইডারদের ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

    June 24, 2026

    শ্রীমঙ্গল নতুন বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন এর দাফন সিলেটে সম্পন্ন

    June 24, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মানববন্ধন ও বিক্ষোভ

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    By amarsylhetJune 24, 20260
    Uncategorized

    গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ বিএমডব্লিউ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

    By amarsylhetJune 24, 20260
    বাণিজ্য

    উপায়-ফুডপান্ডা চুক্তি: রাইডারদের ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

    By amarsylhetJune 24, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.