Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ৯৯ হাজার ৭২৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

    June 25, 2026

    সীমান্তে পুশইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক

    June 25, 2026

    কারবালা: ইতিহাসের চাদর, ফতোয়ার দেয়াল ও ভালোবাসার অবিনশ্বর রুহ

    June 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»নড়াইলে মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২
    বাংলাদেশ

    নড়াইলে মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

    amarsylhetBy amarsylhetMay 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নড়াইল প্রতিনিধি: নড়াইলের হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

    আহতদের মধ্যে আলম গ্রুপের সদস্যরা হলেন— সিঙ্গিয়া এলাকার মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশা, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, জিন্না বিশ্বাস, মো. রাব্বি বিশ্বাসসহ মোট ৮ জন।

    অপরদিকে মেজবা গ্রুপের আহতরা হলেন— আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস এবং হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্লা। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদ-এর কমিটি গঠন নিয়ে আলম ও মেজবা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ বিষয়ে একটি আলোচনা সভা চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে ৯৯ হাজার ৭২৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

    June 25, 2026

    সীমান্তে পুশইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক

    June 25, 2026

    কারবালা: ইতিহাসের চাদর, ফতোয়ার দেয়াল ও ভালোবাসার অবিনশ্বর রুহ

    June 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    নড়াইলে ৯৯ হাজার ৭২৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

    By amarsylhetJune 25, 20260
    মৌলভীবাজার

    সীমান্তে পুশইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক

    By amarsylhetJune 25, 20260
    দিবস

    কারবালা: ইতিহাসের চাদর, ফতোয়ার দেয়াল ও ভালোবাসার অবিনশ্বর রুহ

    By amarsylhetJune 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.