মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আইনি ও ইমিগ্রেশন সহায়তা, নিরাপদ ভ্রমণসেবা এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে রেমিট্যান্স প্রেরণের লক্ষ্যে রাজধানী রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও এলাকার Via Principe Amedeo 223 ঠিকানায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস।
প্রতিষ্ঠানটির পরিচালক বাংলাদেশি মালিকানাধীন টেস্ট অব ইন্ডিয়া রেস্টুরেন্ট-এর স্বত্বাধিকারী মাসুদ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ভরযোগ্য ট্রাভেল, ইমিগ্রেশন ও রেমিট্যান্স সেবার চাহিদা দীর্ঘদিনের। নতুন এই প্রতিষ্ঠানটি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস-এর মাধ্যমে বিমান টিকিট বুকিং, ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ, বিভিন্ন ধরনের ট্রাভেল সেবা, আইনি ও ইমিগ্রেশন সহায়তা এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ ও দ্রুত রেমিট্যান্স প্রেরণের সুবিধা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের পরিচালক মাসুদ আহমেদ বলেন, “প্রবাসীদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের মাধ্যমে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ সকল গ্রাহকের পাশে থাকতে চাই।”
