Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ঐক্য জোটে শুরুতেই ভাঙন !

    January 16, 2026

    সুনামগঞ্জ–৫ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

    January 16, 2026

    “গণভোট” সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ”

    January 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, January 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»বড়লেখায় হামলায় দুই ভাই নিহতের ঘটনায় সিলেট থেকে একজন আটক
    মৌলভীবাজার

    বড়লেখায় হামলায় দুই ভাই নিহতের ঘটনায় সিলেট থেকে একজন আটক

    amarsylhetBy amarsylhetDecember 28, 2025Updated:December 28, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহতের ঘটনায় জড়িত জমির উদ্দিনকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি প্রহরায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আটক জমির উদ্দিন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

    এদিকে রোববার (২৮ ডিসেম্বর) নিহত দুই ভাইয়ের ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে সন্ধ্যা ৬টায় খলাগাঁও বাজার সংলগ্ন শাহজালাল জামিয়া ইসলামিয়া গৌরনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়।

    রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে দাফন শেষে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

    নিহতরা হলেন—বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে কুয়েত ফেরত জামাল উদ্দিন (৫৫) এবং তার ছোট ভাই কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ভাইয়ের সঙ্গে প্রতিপক্ষ জমির উদ্দিন গংদের দীর্ঘদিনের পূর্ব বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় জামাল উদ্দিনদের বাড়ির পাশের ফসলি জমিতে ওই বিরোধকে কেন্দ্র করে কাইয়ুমের সঙ্গে প্রতিপক্ষের ঝগড়া শুরু হয়। বিষয়টি জানতে পেরে বড় ভাই জামাল উদ্দিন ঘটনাস্থলে গেলে একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    হামলার সময় প্রতিপক্ষের জমির উদ্দিনও আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগমসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অপরদিকে নিহত আব্দুল কাইয়ুমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দুই পরিবারই গভীর শোকে নির্বাক হয়ে পড়েছে।

    নিহতদের স্বজনরা এ হত্যাকাণ্ডে জমির উদ্দিনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

    বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান রোববার সন্ধ্যায় জানান, নিহত দুই ভাইয়ের ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে আটক করা হয়েছে এবং তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এদিকে আজ সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পুলিশ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে হত্যাকাণ্ডটিকে রাজনৈতিকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। তবে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। যাচাই ছাড়া এমন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ঐক্য জোটে শুরুতেই ভাঙন !

    January 16, 2026

    সুনামগঞ্জ–৫ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

    January 16, 2026

    “গণভোট” সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ”

    January 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে ৫০ বোতল মাদকসহ ভূনবীর এলাকা থেকে মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

    January 5, 2026138 Views

    মৌলভীবাজারে ৭৬০ টাকার লোভে বন্ধুকে গলা কেটে হত্যা:২ আসামি আলামতসহ গ্রেফতার

    January 8, 202681 Views

    ডিজিটাল ন্যানো লোনের রিফাইন্যান্স সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইমব্যাংকে’র চুক্তি

    November 18, 202566 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ঐক্য জোটে শুরুতেই ভাঙন !

    By amarsylhetJanuary 16, 20260
    বাংলাদেশ

    সুনামগঞ্জ–৫ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

    By amarsylhetJanuary 16, 20260
    বাংলাদেশ

    “গণভোট” সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ”

    By amarsylhetJanuary 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.