Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, ২০ মার্চ ঈদ; বাংলাদেশে চাঁদ দেখার ওপর নির্ভর করছে তারিখ

    March 19, 2026

    চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নিহত নারী, স্বামীসহ ২ জন গুরুতর আহত

    March 18, 2026

    বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»বেনাপোলে রেলওয়ের গণশুনানিতে যাত্রীসেবা, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের দাবি
    সর্বশেষ

    বেনাপোলে রেলওয়ের গণশুনানিতে যাত্রীসেবা, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের দাবি

    amarsylhetBy amarsylhetDecember 24, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে’ বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় বেনাপোল রেলওয়ে স্টেশনের ইমিগ্রেশন কার্যালয়ের সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

    বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসানের সভাপতিত্বে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ।

    গণশুনানিতে উন্মুক্ত আলোচনায় স্থানীয় স্টেকহোল্ডাররা যাত্রীসেবা সম্প্রসারণ, আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং রেলওয়ে অবকাঠামো আধুনিকায়নের বিভিন্ন দাবি তুলে ধরেন। বক্তারা বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা ট্রেনের আদলে আরও একটি যাত্রী ট্রেন চালু করে প্রতিদিন সকাল ৬টা থেকে দুইটি ট্রেন চলাচলের দাবি জানান।

    বক্তারা বলেন, দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের সিংহভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়। পাশাপাশি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন। এ কারণে ঢাকা-বেনাপোল রুটটি যাত্রী ও বাণিজ্যিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    গণশুনানিতে ভারত থেকে আমদানিকৃত পণ্য বেনাপোল বন্দরে খালাস না হয়ে ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরের বসুন্দিয়া বা নওয়াপাড়া স্টেশনে খালাস হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। দ্রুত বেনাপোল রেলওয়ে স্টেশনে পণ্য খালাসের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা।

    এছাড়া বেনাপোল রেলওয়ে স্টেশনকে আইসিটি স্টেশন হিসেবে ঘোষণা, অত্যাধুনিক স্টেশন ভবন নির্মাণ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধার্থে প্ল্যাটফর্ম সমান্তরালকরণসহ বিভিন্ন অবকাঠামোগত দাবি উত্থাপন করা হয়।

    গণশুনানিতে বক্তব্য দেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামসুর রহমান, সহ-সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ¦ খায়রুজ্জামান মধু, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মোঃ ময়েন উদ্দীন সরদার, ডিইএন-১ মোঃ হানিফ হোসেন, ডিটিও হাসিনা আক্তার, ডিসিও গৌতম কুমার কুন্ডু, ডিইই রিফাত শাকিলসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। #

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, ২০ মার্চ ঈদ; বাংলাদেশে চাঁদ দেখার ওপর নির্ভর করছে তারিখ

    March 19, 2026

    চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নিহত নারী, স্বামীসহ ২ জন গুরুতর আহত

    March 18, 2026

    বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    March 18, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026996 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026774 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026246 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, ২০ মার্চ ঈদ; বাংলাদেশে চাঁদ দেখার ওপর নির্ভর করছে তারিখ

    By amarsylhetMarch 19, 20260
    মৌলভীবাজার

    চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নিহত নারী, স্বামীসহ ২ জন গুরুতর আহত

    By amarsylhetMarch 18, 20260
    মৌলভীবাজার

    বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    By amarsylhetMarch 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.