Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে শ্রমিক সংগঠন ২৪০৩ এর নির্বাচনে সভাপতি নুরু ,সম্পাদক শাহজাহান বিজয়ী

    June 14, 2026

    মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

    June 14, 2026

    কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নিহত নারী, স্বামীসহ ২ জন গুরুতর আহত
    মৌলভীবাজার

    চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নিহত নারী, স্বামীসহ ২ জন গুরুতর আহত

    amarsylhetBy amarsylhetMarch 18, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
    বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত নারী আজিজুন নেছা (৫০) উপজেলার সুড়িকান্দি গ্রামের বাসিন্দা এবং জমির উদ্দিনের স্ত্রী।
    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাসেরবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ হঠাৎ ভেঙে গাড়িটির ওপর পড়ে। এতে অটোরিকশার চালক, আজিজুন নেছা ও তাঁর স্বামী গুরুতর আহত হন।
    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ জানান, গাছ ভেঙে পড়ার ঘটনায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেটে পাঠানো হয়েছে।
    এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে শ্রমিক সংগঠন ২৪০৩ এর নির্বাচনে সভাপতি নুরু ,সম্পাদক শাহজাহান বিজয়ী

    June 14, 2026

    মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

    June 14, 2026

    কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

    June 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026966 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে শ্রমিক সংগঠন ২৪০৩ এর নির্বাচনে সভাপতি নুরু ,সম্পাদক শাহজাহান বিজয়ী

    By amarsylhetJune 14, 20260
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

    By amarsylhetJune 14, 20260
    মৌলভীবাজার

    কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

    By amarsylhetJune 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.