Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    May 25, 2026

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাণিজ্য»ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি
    বাণিজ্য

    ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি

    amarsylhetBy amarsylhetJanuary 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ব্যাটারি টেক পাইওনিয়ার হিসেবে নিজেদের অবস্থানকে আরও দৃঢ় করতে রিয়েলমির নতুন এই প্রচেষ্টা সত্যিই এক দারুণ মাইলফলক। বর্তমান সময়ের কর্মব্যস্ত দিনে স্মার্টফোন ব্যবহারকারীদের প্রধান দুশ্চিন্তা হলো ব্যাটারি ব্যাকআপ; আর বাস্তব এ সমস্যা সমাধানে নতুন স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি।

    দীর্ঘ ভ্রমণ, লাইভ স্পোর্টস স্ট্রিমিং কিংবা অনিশ্চিত বিদ্যুৎ পরিস্থিতিতে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার ভয় স্মার্টফোন ব্যবহারকারীদের সবসময় তাড়া করে বেড়ায়। বিশ্বজুড়ে ফোন ব্যবহারকারীদের ব্যাটারি সংক্রান্ত এ সকল দুশ্চিন্তা দূর করতে নতুন উদ্ভাবন নিয়ে আসছে রিয়েলমি।

    তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সাবলীল করতে রিয়েলমি তাদের ব্র্যান্ড ফিলোসফি ‘মেক ইট রিয়েল’ অনুসারে অর্থবহ উদ্ভাবনে বিশ্বাসী। পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রি যখন হাই-ক্যাপাসিটি ব্যাটারি সল্যুশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত, রিয়েলমি তখন গত বছরের ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার কনসেপ্টকে বাস্তবে রূপ দিয়ে রেকর্ড সময়ের মধ্যে ‘১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার লং-লাইফ টাইটান ব্যাটারি’-এর ব্যাপক উৎপাদন সফলভাবে সম্পন্ন করেছে। মোবাইলের দীর্ঘস্থায়িত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করা এই মাইলফলকটি প্রায় এক সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। ফলে চলার পথে ব্যবহারকারীদেরকে ভারী পাওয়ার ব্যাংক বহন কিংবা চার্জিং পোর্টের খোঁজ করা নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না।

    যুগান্তকারী ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ সামনে রিয়েলমি পি৪ পাওয়ার স্মার্টফোন খুব শীঘ্রই বিশ্ববাজারে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। ডিভাইসটি কেবল ব্যাটারি সক্ষমতাই নয়, বরং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। উন্নত ‘সেফটি আর্কিটেকচার’ ও ইন্টেলিজেন্ট ‘লংজিভিটি টেকনোলজি’ ব্যবহারের ফলে ব্যাটারিটি তার পুরো লাইফসাইকেল জুড়ে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে। ব্যস্ততম পেশাজীবী থেকে শুরু করে দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণকারীদের জন্য এই ব্যাটারি সমানভাবে কার্যকর হবে; যা ব্যবহারকারীদের চরম প্রতিকূল পরিবেশেও নিরবচ্ছিন্ন পাওয়ার সাপোর্ট প্রদান করবে।

    ধারণা করা হচ্ছে, বৈশ্বিক স্মার্টফোন বাজারে দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে নতুন এক মানদণ্ড স্থাপন করবে এই গ্লোবাল টেকনোলজি। এটি ব্যবহারকারীদের জন্য এমন এক নির্ভরযোগ্য প্রযুক্তি নিশ্চিত করবে যা তাদের দ্রুতগতির লাইফস্টাইলের সঙ্গে তালমিলিয়ে চলতে সক্ষম।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    May 25, 2026

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    May 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,083 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026946 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026929 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    By amarsylhetMay 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    By amarsylhetMay 25, 20260
    আইন-শৃঙ্খলা

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    By amarsylhetMay 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.