Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ইসলাম ও দেশের স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পীর-মাশায়েখরা:মাজার ও খানকায় হামলা বন্ধের দাবি

    July 26, 2026

    ​জুড়ীতে জায়গা বিরোধের জেরে নারীর দায়ের কোপে অপর নারীর পা বিচ্ছিন্ন

    July 25, 2026

    শ্রীমঙ্গলে বছরব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, July 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন ১৭ জুন
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন ১৭ জুন

    amarsylhetBy amarsylhetJune 15, 2026Updated:June 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৭ জুন (বুধবার) মৌলভীবাজার জেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি জেলার একটি রাজনৈতিক সভায়ও যোগদান করবেন।

    সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টায় নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টা ৩০ মিনিটে বিমানবন্দরে পৌঁছে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হবেন।

    দুপুর ২টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। অনুষ্ঠান শেষে মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

    বিকেল ৩টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি নেবেন।

    বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগদান করবেন তিনি। সভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।

    রাত ৮টা ৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।

    সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ইসলাম ও দেশের স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পীর-মাশায়েখরা:মাজার ও খানকায় হামলা বন্ধের দাবি

    July 26, 2026

    ​জুড়ীতে জায়গা বিরোধের জেরে নারীর দায়ের কোপে অপর নারীর পা বিচ্ছিন্ন

    July 25, 2026

    শ্রীমঙ্গলে বছরব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

    July 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ইসলাম ও দেশের স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পীর-মাশায়েখরা:মাজার ও খানকায় হামলা বন্ধের দাবি

    By amarsylhetJuly 26, 20260
    আইন-শৃঙ্খলা

    ​জুড়ীতে জায়গা বিরোধের জেরে নারীর দায়ের কোপে অপর নারীর পা বিচ্ছিন্ন

    By amarsylhetJuly 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে বছরব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

    By amarsylhetJuly 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.