Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    February 16, 2026

    মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

    February 16, 2026

    সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনের বিপুল বিজয়

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, February 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetJanuary 18, 2026No Comments5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টারঃ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত মৌলভীবাজার জেলা শাখার অন্যতম সদস্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার সদর উপজেলা শাখার সহ-সভাপতি আলা হযরত রহ. ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা ও ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলনের উপদেষ্টা বিশিষ্ট সংগঠক মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ড বড়কাপনন্থ তাঁর বাসভবন মোল্লাবাড়িতে শনিবার (১৭ জানুয়ারী) বাদ জোহর মিলাদ (দ:)ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত ও আশপাশ এলাকায় তাবারুক বিতরণ করা হয়। এসময় বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, মাসিক সুন্নি সমাচারের সম্পাদক আলহাজ্ব মাওলানা হারিছ আল কাদরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, পৌর শাখার সহ-সভাপতি হাফেজ আব্দুল হামিদ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত মৌলভীবাজার জেলা শাখার সদস্য বিশিষ্ট সমাজসেবক শেখ তফাজ্জুল হোসেন তবারক, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের শিক্ষক হাফেজ ক্বারী আব্দুল মুকিত, শ্রীমঙ্গল জেটি রোডস্থ আল্ মাসজিদুল আরমান জামে মসজিদের খতিব মাওলানা খাজা নূর মোহাম্মদ বারী, মাওলানা তাহির মিয়া তালুকদার, নাজরুল হোসেন চৌধুরী, বদরুজ্জামান চৌধুরী, সৈয়দ আব্দুল কাইয়ূম দেওয়ান, মুকিত মিয়া সহ আত্মীয় স্বজন ও স্বানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বিশিষ্ট সমাজ সেবক, চৌকস রাজনীতিবিদ ও সংগঠক মরহুম মাওলানা আব্দুল আজিজ (রহ.) একজন ধর্মভীরু আলেম হিসেবে সবার কাছে ছিলেন শ্রদ্ধেয়, সম্মানীয়। তাঁকে কেউ মোল্লাভাই, কেউ মিয়াছাব আবার কেউ কেউ মৌলানাছাব ডাকতেন। তিনি সবার সাথে মিলেমিশে চলাফেরা করতেন। তাঁর জীবদ্দশায় তিনি কখনো কারো সাথে মনোমালিন্য বা ঝগড়া করেছেন বলে কেউ কখনো দেখেন নি বা শুনেন নি। জীবনে চলার পথে কারো সাথে টুকটাক সমস্যা দেখা দিলে তিনি তা আপোষ মিমাংসায় মিটিয়ে নিয়েছেন। তিনি মৌলভীবাজার শহরের দ্বারক মসজিদে বেশ কিছুদিন ইমামের দায়িত্ব পালন করেন। তিনি একজন ভালো পুথিপাঠক ও সংগ্রাহক ছিলেন। নাগরি বর্ণমালায় রচিত ও প্রকাশিত পুথি হালতুননবী, সাত কৈনার বাখান, নূর নছিহত, জংনামা ইত্যাদি তাঁর সুললিত কন্ঠে পাঠ শ্রুতিমধুর লাগত। জীবদ্দশায় অত্র এলাকা সহ আত্মীয়-স্বজন মিলে সহস্রাধিক লাশ তিনি গোসল ও দাফন-কাপন করিয়েছেন। প্রতি কুরবানি ঈদে অত্র এলাকার কুরবানির গরু-ছাগল তাঁকে দিয়ে জবাই করিয়ে সবাই আশ্বস্ত হতেন। ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও উন্নয়নমূলক বিভিন্ন সভা-সমাবেশে তিনি উপস্থিত থাকতেন।

    তাছাড়া স্বাধীনতা পরবর্তী বয়স্ক শিক্ষা নাইটস্কুলে শিক্ষকতা করেন। তিনি মাসিক সুন্নি সমাচারের সম্পাদক মন্ডলীর সভাপতি, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা, বড়কাপন সাহিত্য সাংস্কৃতি যুব পরিষদের উপদেষ্টা, একতা সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা’র উপদেষ্টা, গাঙচিল সাহিত্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা, মাসুদ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা, বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের সহ-সভাপতি সহ বিভিন্ন শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে আন্তরিকতার সাথে জড়িত ছিলেন।

    উল্লেখ্য যে, মাওলানা আব্দুল আজিজ (রহ.) ২০২০ সালের ১৭ জানুয়ারী শুক্রবার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র ও ৫ কন্যা সন্তান সন্তান সহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার সন্তানেরা নিজ নিজ যোগ্যতায় বিভিন্নক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখছেন।

    মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর একমাত্র ছেলে মোঃ সালেহ আহমদ (স’লিপক) একজন কবি, সাংবাদিক, গীতিকার ও সংগঠক। তিনি মৌলভীবাজার জেলা থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও একমাত্র নিয়মিত দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক, দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার), সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, সিএনএন বাংলা টুয়েন্টিফোর পোর্টালের সিলেট ব্যুরো চিফ, দীপ্ত নিউজ পোর্টালের বিশেষ প্রতিনিধি, মোঃ মাসুদ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) এর আহবায়ক, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন- এমজেইউজে (রেজি নং মৌল-০৩৮) এর সদস্য, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখা’র সদস্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা’র সাহিত্য সম্পাদক ও পৌর শাখার সভাপতি, ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহবায়ক, আলা হযরত রহ. ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি সহ স্থানীয় ও জাতীয় শতাধিক সংগঠনের সাথে জড়িত আছেন। তার রচিত বেশকিছু গ্রন্থ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য তিনি প্রতিভা প্রকাশ লেখক সম্মাননা স্মারক (ঢাকা), সাংগঠনিক কাজে অবদানের জন্য ইবনে বতুতা সম্মাননা স্মারক (ঢাকা) সহ বেশকিছু সম্মাননা স্মারক অর্জন করেন।

    ২য় সন্তান জাকেরা বেগম একজন সমাজসচেতন গৃহিণী। তার একমাত্র মেয়ে সাদিয়া জান্নত নিছা অনার্স (বাংলা) অধ্যায়নরত এবং একজন প্রতিভাময়ী নৃত্য ও আবৃত্তিশিল্পী। ৩য় সন্তান সাকেরা বেগম একজন কবি ও সংবাদকর্মী। ৪র্থ সন্তান অকাল প্রয়াত ক্বারীয়া হাজেরা বেগম। তিনি আজীবন একজন সমাজকর্মী এবং উদীয়মান কবি ও সাহিত্যিক ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সংকলন ম্যাগাজিনে লেখালেখি করেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ গার্লস গাইড, বাংলাদেশ পোয়েটস ক্লাব, বাংলার নাট্যলোক সহ বেশকিছু সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। ৫ম সন্তান তাহারা বেগম একজন সমাজসচেতন গৃহিণী। ৬ষ্ঠ সন্তান বাংলায় মাস্টার্স উত্তির্ন  মিনারা বেগম, যিনি মিনারা আজমী নামে সমধিক পরিচিত। তিনি একজন ক্বারীয়া এবং ছড়াশিল্পী। শিশুকবি হিসেবে ২০০৯ সালে তার আবির্ভাব। দেশের শীর্ষস্থানীয় কবি সাহিত্যিকরা তার প্রতিভা নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় এবং স্থানীয় বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন। ২০১০ সালে দেশের একমাত্র বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ইটিভি (একুশে টিভি) দেশজুঁড়ে অনুষ্ঠানে তার প্রতিভা তোলে ধরে। তার ২টি ছড়ার বইও বেড়িয়েছে। তিনি ছড়া-কবিতায় বিশেষ অবদানের জন্য প্রতিভা প্রকাশ লেখক সম্মাননা স্মারক (ঢাকা) সহ স্থানীয় বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধিত হয়েছেন। এবং ৭ম সন্তান ইতিহাসে মাস্টার্স উত্তির্ন সায়েরা বেগম ইতি সূর্যে হাসি ক্লিনিকে ডাটা অপারেটর সহ আউট অব চিলড্রেন স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি সায়েরা সাবেতি নামে ছড়া কবিতাও লিখেন।

    মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর সন্তানেরা সবাই স্ব স্ব অবস্থান থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন এবং সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    February 16, 2026

    মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

    February 16, 2026

    সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনের বিপুল বিজয়

    February 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026977 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026229 Views

    কমলগঞ্জের চা বাগান থেকে গলা কাটা লাশ উদ্ধার:শ্রমিকরা উদ্বিগ্ন

    February 11, 2026184 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাণিজ্য

    গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    By amarsylhetFebruary 16, 20260
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

    By amarsylhetFebruary 16, 20260
    বাংলাদেশ

    সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনের বিপুল বিজয়

    By amarsylhetFebruary 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.