Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    July 26, 2026

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    July 26, 2026

    উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, July 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»রমজানের প্রথম তারাবি: ইবাদতে আলোকিত শ্রীমঙ্গল জামে মসজিদ, মুসল্লিদের ঢল
    বাংলাদেশ

    রমজানের প্রথম তারাবি: ইবাদতে আলোকিত শ্রীমঙ্গল জামে মসজিদ, মুসল্লিদের ঢল

    amarsylhetBy amarsylhetFebruary 18, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: চাঁদের হাসিতে শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান (রমাদানুল মোবারক)। প্রথম রমদানুল মোবারকের রাতেই ইবাদতের আলোয় আলোকিত হয়ে ওঠে শ্রীমঙ্গল জামে মসজিদ প্রাঙ্গণ। এশার ফরজ নামাজের পূর্ব থেকেই এশার ফরজ ও তারাবির নামাজ আদায়ে মুসল্লিদের উপচে পড়া ভিড়ে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ।
    এশার নামাজের পূর্ব থেকেই দলে দলে ধর্মপ্রাণ মানুষ মসজিদে আসতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই মসজিদের ভেতর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় অনেকেই বারান্দা, সিঁড়ি ও দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেন। সবার চোখেমুখে ছিল প্রশান্তির ছাপ, হৃদয়ে ছিল আত্মশুদ্ধির দৃঢ় প্রত্যয়। উপস্থিতির মধ্যে তরুণ বয়সের মুসল্লিদের বেশ উৎসাহিত এবং উদ্দীপনায় লক্ষ্য করা যায়।
    তারাবির দীর্ঘ কিয়ামে পবিত্র কোরআনের তেলাওয়াতে চারপাশ নীরব হয়ে আসে। ইমামের কণ্ঠে আয়াতের সুরে অনেক মুসল্লির চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। দোয়ার সময় হাত তুলে কেউ নিজের জন্য, কেউ পরিবারের জন্য, আবার কেউ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।
    মসজিদ প্রাঙ্গণে ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ। স্বেচ্ছাসেবকরা মুসল্লিদের সুশৃঙ্খলভাবে দাঁড়াতে সহায়তা করেন। তরুণ-যুবক থেকে শুরু করে প্রবীণ মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
    মুসল্লিরা বলেন, “রমজানের প্রথম তারাবি আমাদের কাছে এক বিশেষ অনুভূতির নাম। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।”
    রাসূলুল্লাহ (দ:) বলেছেন,
    “যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানের রাতে (তারাবি) দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।”
    — সহিহ বুখারি
    রমজানের প্রথম রাতেই ইবাদত-বন্দেগিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পবিত্র এই মাসজুড়ে তারাবি, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া এবং দান খয়রাত, ইফতার মাহফিল অব্যাহত থাকবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
    রমজানের প্রথম তারাবি যেন নতুন করে মনে করিয়ে দিল—ইবাদতেই প্রশান্তি, সংযমেই মুক্তি, আর রমজানই আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সুযোগ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    July 26, 2026

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    July 26, 2026

    উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    July 26, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    By amarsylhetJuly 26, 20260
    মৌলভীবাজার

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    By amarsylhetJuly 26, 20260
    সভা ও মতবিনিময়

    উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    By amarsylhetJuly 26, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.