Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়ীতে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন

    August 27, 2026

    দক্ষিণ সুরমা দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    August 27, 2026

    ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ

    August 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»রাজনীতি»শাল্লায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
    রাজনীতি

    শাল্লায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    amarsylhetBy amarsylhetAugust 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

    চিন্ময় দাশ,শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি; সুনামগঞ্জের শাল্লায় “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় শাল্লা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, বিএনপির সহ-সভাপতি আলী আমজাদ মিয়া, হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী, মাওলানা একরামুল হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাংবাদিক তারেক মিয়া ও রুমান আহমেদসহ অন্যান্যরা।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল দাস, কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বুলবুল আহমেদ, শাল্লা থানার এসআই কামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, সমবায় কর্মকর্তা আব্দুল মুহিত, বিএনপি নেতা ব্রজেশ চৌধুরী, বীরেন্দ্র বৈষ্ণব (বিড়লাল), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন, ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।

    আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং এর চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা আন্দোলনে নিহত ও আহতদের অবদানের কথাও উল্লেখ করেন।

    অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার আটগাঁও ইউনিয়নের পাঁচজন এবং হবিবপুর ইউনিয়নের একজন জুলাই যোদ্ধাকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীতে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন

    August 27, 2026

    দক্ষিণ সুরমা দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    August 27, 2026

    ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ

    August 27, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    জুড়ীতে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন

    By amarsylhetAugust 27, 20260
    বাংলাদেশ

    দক্ষিণ সুরমা দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    By amarsylhetAugust 27, 20260
    রাজনীতি

    ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ

    By amarsylhetAugust 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.