Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    July 12, 2026

    কার্ডিফে ডিভলিউশনের জনক ও ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু উন্মোচন

    July 12, 2026

    ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাবিদুর রহমান তালুকদার

    July 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, July 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল

    amarsylhetBy amarsylhetMarch 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    “আজকের ইফতারে ওই মসজিদের ভারপ্রাপ্ত সেক্রেটারি থাকার কথা ছিল কিন্তু এর আগেই তিনি ইন্তেকাল করেছেন।

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব’র উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ডলুছড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
    পবিত্র রমজানের তাৎপর্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে শ্রীমঙ্গলের এই প্রত্যন্ত এলাকার ডলুছড়া জামে মসজিদ প্রাঙ্গণে ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক রোজাদার মুসল্লিরা একত্রিত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সবাই একসাথে ইফতার করেন।
    ইফতার মাহফিলে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী এবং ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মজিদ উপস্থিত ছিলেন। এছাড়াও সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মনসুর আহমেদ, আব্দুর রব, হারুনুর রশিদ আব্দাল, জয়নাল আবেদীন বাদশা, বুলবুল হোসেন, আব্দুল লতিফ, তাজুল ইসলাম ও তামিম আহমেদ প্রমুখ।
    এছাড়া স্থানীয় ডলুছড়া জামে মসজিদের সভাপতি, ইমাম, মুয়াজ্জিনসহ প্রায় অর্ধশতাধিক রোজাদার মুসল্লি এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
    শহর ছেড়ে গ্রামে ইফতারের আয়োজন করার কারণ সম্পর্কে জানতে চাইলে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী বলেন, শহরে প্রতিনিয়ত বিত্তশালী ব্যক্তিদের বিভিন্ন ইফতার অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় একই মানুষ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিন্তু গ্রামাঞ্চলের মানুষ, বিশেষ করে পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মুসল্লিরা অনেক সময় এ ধরনের আয়োজন থেকে বঞ্চিত থাকেন।
    তিনি আরও বলেন, “এই বিষয়টি বিবেচনা করেই আমরা প্রতি বছর অজপাড়া গাঁয়ের এমন কিছু এলাকায় ইফতারের আয়োজন করার চেষ্টা করি, যেখানে মুসলিম জনসংখ্যা তুলনামূলক কম এবং মসজিদের মুসল্লিরা অবহেলিত। তাদের সম্মান জানাতে এবং তাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে আমরা এক বা একাধিক মসজিদে ইফতার আয়োজন করি। একই সঙ্গে এ ধরনের উদ্যোগের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ব আরও মজবুত হয় এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সাথেও একটি সুন্দর সেতুবন্ধন তৈরি হয়।”
    ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মিলাদ মাহফিলের মাধ্যমে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
    উল্লেখ্য, ডলুছড়া জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি আজ সকাল ছয়টার দিকে ইন্তেকাল করেছেন বলে জানা যায়। আজ বাদ এশা তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি আজকের ইফতার মাহফিলে উপস্থিত থাকার কথা থাকলেও মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইতোমধ্যে মসজিদের পাশের কবরস্থানে মরহুমের কবর খনন করা হয়েছে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    July 12, 2026

    কার্ডিফে ডিভলিউশনের জনক ও ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু উন্মোচন

    July 12, 2026

    ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাবিদুর রহমান তালুকদার

    July 12, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাণিজ্য

    বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    By amarsylhetJuly 12, 20260
    Uncategorized

    কার্ডিফে ডিভলিউশনের জনক ও ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু উন্মোচন

    By amarsylhetJuly 12, 20260
    বাংলাদেশ

    ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাবিদুর রহমান তালুকদার

    By amarsylhetJuly 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.