Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিলেট বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম শ্রীমঙ্গলের সৌরভ

    June 11, 2026

    শ্রীমঙ্গলে নতুন সংযোগ সড়ক (বাইপাস) নির্মাণ প্রকল্প নিয়ে ১৩ জুন অংশীজন সভা

    June 11, 2026

    ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ, ছাতকে বিক্ষোভ

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 12
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»সিলেটে মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত,খুনি মাদক ব্যবসায়ী আটক
    আইন-শৃঙ্খলা

    সিলেটে মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত,খুনি মাদক ব্যবসায়ী আটক

    amarsylhetBy amarsylhetMay 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর ক্বীন ব্রিজ এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কনস্টেবল ইমন আচার্য্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পিকে নাটকীয় অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২২ মে দুপুর আনুমানিক ১২টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ি-তে কর্মরত এএসআই (নিঃ) মোঃ মাসুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন সিয়েরা-৫ ডিউটি পালনকালে ক্বীন ব্রিজের নিচে কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে প্রকাশ্যে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ে লিপ্ত দেখতে পান। এ সময় পুলিশ সদস্যরা তাদের আটক করতে গেলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    পলায়নকালে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে র‍্যাব-৯-এ কর্মরত কনস্টেবল ইমন আচার্য্য সাহসিকতার সঙ্গে পলায়নরত মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পিকে আটক করার চেষ্টা করেন। এ সময় বাপ্পি তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে কনস্টেবল ইমনের বুকের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

    নিহত কনস্টেবল ইমন আচার্য্যের পিতার নাম রনধীর আচার্য্য ও মাতার নাম রীনা আচার্য্য। তার কনস্টেবল নম্বর- ৬৯১৭৯০ এবং বিপি নম্বর- ৯৮১৮২১৯২০৫। তিনি র‍্যাব-৯-এ কর্মরত ছিলেন। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার আচার্য্যপাড়া।

    এদিকে অভিযুক্তকে ধরতে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর কিলো-১ মোবাইল টিমের দায়িত্বপ্রাপ্ত এএসআই (নিঃ) মোঃ জামাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া শুরু করেন। একপর্যায়ে আসামি তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে একটি শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে আতঙ্ক সৃষ্টি করে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা অত্যন্ত কৌশল ও ঝুঁকি নিয়ে অভিযান পরিচালনা করেন। পরে অভিযুক্তের হাত থেকে ধারালো চাকু ফেলে দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে এএসআই জামাল মিয়া, কনস্টেবল হাকিম উজ্জ্বলসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

    ঘটনাস্থল থেকে অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়েছে।

    অপরদিকে গুরুতর আহত কনস্টেবল ইমন আচার্য্যকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এই মর্মান্তিক ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিলেট বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম শ্রীমঙ্গলের সৌরভ

    June 11, 2026

    শ্রীমঙ্গলে নতুন সংযোগ সড়ক (বাইপাস) নির্মাণ প্রকল্প নিয়ে ১৩ জুন অংশীজন সভা

    June 11, 2026

    ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ, ছাতকে বিক্ষোভ

    June 11, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026964 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    সিলেট বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম শ্রীমঙ্গলের সৌরভ

    By amarsylhetJune 11, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে নতুন সংযোগ সড়ক (বাইপাস) নির্মাণ প্রকল্প নিয়ে ১৩ জুন অংশীজন সভা

    By amarsylhetJune 11, 20260
    মানববন্ধন ও বিক্ষোভ

    ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ, ছাতকে বিক্ষোভ

    By amarsylhetJune 11, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.