Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    May 14, 2026

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    May 13, 2026

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    May 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, May 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া
    সর্বশেষ

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    amarsylhetBy amarsylhetMay 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
    সোমবার (৫ মে) বিকেল প্রায় ২টার দিকে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সংঘর্ষের পর সিএনজি যানটি বাসের নিচে চাপা পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
    হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস জালালপুর এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, বাসটির গতি ছিল অত্যন্ত বেশি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে সিএনজিটি বাসের নিচে ঢুকে পড়ে।
    দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে গুরুতর আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
    পুলিশ জানায়, রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ঢাকা মেট্রো–ব ১১–৭৭৬১ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক মো. ইউসুফ আলী (৫০), গ্রাম—তাহিরপুর, সুনামগঞ্জ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও এক অজ্ঞাতপরিচয় পুরুষ নিহত হয়েছেন।
    নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।
    জয়কলস হাইওয়ে থানার ওসি মোতালেব জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। পুলিশ বাস ও সিএনজি জব্দ করেছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
    এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের স্বজনরা হাসপাতালে ভিড় করেন। তাদের আহাজারিতে হাসপাতাল ও আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া বাস চলাচল নিয়ন্ত্রণে যথাযথ নজরদারি নেই। জালালপুর এলাকা দুর্ঘটনাপ্রবণ হওয়া সত্ত্বেও নিয়মিত তদারকি না থাকায় প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। সচেতন মহলের মতে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    May 14, 2026

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    May 13, 2026

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    May 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,079 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026910 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    By amarsylhetMay 14, 20260
    সর্বশেষ

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    By amarsylhetMay 13, 20260
    মৌলভীবাজার

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    By amarsylhetMay 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.