Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ধর্ষণচেষ্টা মামলার আসামিকে র‍্যাবের সহযোগিতায় আটক করল জৈন্তাপুর মডেল থানা পুলিশ

    July 27, 2026

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    July 26, 2026

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, July 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে: জুড়ীতে এনসিপির নাসির
    মৌলভীবাজার

    হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে: জুড়ীতে এনসিপির নাসির

    amarsylhetBy amarsylhetJune 29, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মো: সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার):
    মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে আবার কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে তার বিরুদ্ধে তারা রাজপথে আন্দোলনে নামবেন। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর দাবি জানান।

    রবিবার (২৮ জুন) দুপুরে জুড়ী উপজেলা ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “ভবিষ্যতে যদি বাংলাদেশে আবারও কোনো ফ্যাসিবাদী সিস্টেম প্রতিষ্ঠার চেষ্টা হয়, তবে তার বিরুদ্ধে আমরা রাজপথে নামব। আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আওয়ামী লীগের বিষয়ে কোনো নয়-ছয় নেই। যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আমাদের শক্তিশালী লড়াই হবে।”

    সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, “ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশ-ইনের মতো নেক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশি পরিচয় দিয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আপনারা বিজিবির সঙ্গে সীমান্ত পাহারায় সহযোগিতা করবেন, যাতে ভারত কোনোভাবেই তাদের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করাতে না পারে।”

    পথসভায় আরও বক্তব্য দেন এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেন ও আমির হামজা। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী যে বক্তব্য দিয়েছেন, সেগুলো তাঁর নিজস্ব রাজনৈতিক বক্তব্য ও দাবি। এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ধর্ষণচেষ্টা মামলার আসামিকে র‍্যাবের সহযোগিতায় আটক করল জৈন্তাপুর মডেল থানা পুলিশ

    July 27, 2026

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    July 26, 2026

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    July 26, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ধর্ষণচেষ্টা মামলার আসামিকে র‍্যাবের সহযোগিতায় আটক করল জৈন্তাপুর মডেল থানা পুলিশ

    By amarsylhetJuly 27, 20260
    বাংলাদেশ

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    By amarsylhetJuly 26, 20260
    মৌলভীবাজার

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    By amarsylhetJuly 26, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.