কমলগঞ্জ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
কর্মসূচির আওতায় হযরত শাহ আজম (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় ফলদ গাছের চারা রোপণ করা হয়। এতে ফাউন্ডেশনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় সমাজসেবকগণ অংশ নেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার পাশাপাশি একটি বড় ইবাদত। এটি তাদের কর্মসূচির প্রথম ধাপ। আগামীতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
