Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    আত্রাইয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    March 13, 2026

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    March 12, 2026

    নড়াইলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

    March 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»কমলগঞ্জে হযরত আল্লামা শাহ ইয়াছিন (রহ.)-এর ৮৭তম উরুস ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন
    মৌলভীবাজার

    কমলগঞ্জে হযরত আল্লামা শাহ ইয়াছিন (রহ.)-এর ৮৭তম উরুস ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

    amarsylhetBy amarsylhetJanuary 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কমলগঞ্জ প্রতিনিধি: ভারতের ত্রিপুরা রাজ্যের লক্ষ্মীপুর নিবাসী প্রখ্যাত সুফি সাধক, ওলিয়ে কামিল, মরমী কবি, সাহিত্যিক, লেখক ও গবেষক হযরত আল্লামা শাহ ইয়াছিন (রহ.)-এর ৮৭তম ইন্তেকালবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ১২ই মাঘ (২৬ জানুয়ারি, সোমবার) কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনসংলগ্ন রামপাশা (আংশিক) গ্রামে হযরত শাহ আজম (রহ.)-এর মাজার শরীফ ও দরগাহ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
    রাত ১০টায় মাওলানা কাজী মুহিউচ্ছুন্নাহ আজমীর সভাপতিত্বে এবং গয়গড় খোজার মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ মাসুদ আলী সাহেবের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
    মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলার কার্যকরী কমিটির সদস্য ও আহমদনগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট কাজী মাওলানা আলম চৌধুরী। তিনি বলেন, ওলি আউলিয়ারা আল্লাহর পথে কঠোর সাধনা ও মেহনতের মাধ্যমে তাঁর প্রিয় বান্দায় পরিণত হন। তাদের মাজারে জিয়ারতের উদ্দেশ্য ফয়েজ লাভ করা, ভণ্ডামি নয়।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, হযরত শাহ আজম (রহ.)-এর সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক আজীবন থাকবে।
    এছাড়া বক্তব্য রাখেন হযরত শাহ আজম (রহ.)-এর নাতি হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী। তিনি বলেন, ওলিদের দরবার হলো সহবত ও ফয়েজ হাসিলের স্থান। গান-বাজনা, বেহায়াপনা ও অনৈতিক কার্যকলাপ ইসলামের পরিপন্থী এবং এসব কর্মকাণ্ড ওলি-আউলিয়াদের সম্মান ক্ষুণ্ন করে।
    তিনি আরও বলেন, কুরআন-হাদিসের আলোকে জীবন পরিচালনার মাধ্যমেই প্রকৃত ফয়েজ লাভ সম্ভব।
    আলোচনায় বক্তারা হযরত আল্লামা শাহ ইয়াছিন (রহ.)-এর জীবন ও কর্ম তুলে ধরেন। তিনি ছিলেন প্রখ্যাত সুফি সাধক, কবি, সাহিত্যিক ও গবেষক। ইসলামের খেদমতে তিনি ভারত ও বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রচিত “ইশকে খোদা, হুব্বে রাসুল (সা.)”সহ অসংখ্য ইসলামী সাহিত্যকর্ম আজও মানুষকে অনুপ্রাণিত করছে।
    মাহফিলে এলাকার বিশিষ্ট মুরব্বি, আলেম-ওলামা, সাংবাদিক, ভক্ত ও আশেকানগণ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানের বিভিন্ন পর্বে কুরআন খতম, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও ওলিদের জীবনী আলোচনা অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন হযরত মাওলানা সৈয়দ মাসুদ আলী সাহেব।
    শেষে হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে সুশৃঙ্খলভাবে তবারুক বিতরণ করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    আত্রাইয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    March 13, 2026

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    March 12, 2026

    নড়াইলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

    March 11, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026774 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026245 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    আত্রাইয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    By amarsylhetMarch 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    By amarsylhetMarch 12, 20260
    সর্বশেষ

    নড়াইলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

    By amarsylhetMarch 11, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.