Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল করতে মতবিনিময় সভা

    August 25, 2026

    পাথারিয়ার পাদদেশে সুবাসের সাম্রাজ্য, বড়লেখার আগর-আতরে বিশ্বজয়ের হাতছানি

    August 25, 2026

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    August 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    amarsylhetBy amarsylhetMarch 12, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে পাঁচটি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


    মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অংশ নেয়। অভিযানে শহরের পানসি রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট, নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্ট, রোদ মিষ্টান্ন ভাণ্ডার ও রিজিক রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।
    অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।


    অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল-আমিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, সহায়ক স্টাফ, শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।


    অভিযানকালে পানসি রেস্টুরেন্টে পোড়া তেল ব্যবহার, অত্যন্ত নোংরা রান্নাঘর, কাঁচা ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ, খাদ্যে রং মেশানো, কর্মীদের সুরক্ষা পোশাক না থাকা, স্যাঁতসেঁতে পরিবেশে খাবার প্রস্তুত এবং ডিম সেদ্ধ করার সময় মলমূত্রের উপস্থিতিসহ নানা অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    এছাড়া লন্ডন রেস্টুরেন্টে মাছি ও নোংরা পরিবেশে সবজি কাটা এবং রান্নাঘরের পাশে উন্মুক্ত ময়লার ভাগাড় থাকার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


    নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    অপরদিকে, হবিগঞ্জ রোডের রোদ মিষ্টান্ন ভাণ্ডারে পোড়া তেল ব্যবহার এবং জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
    এছাড়া ভানুগাছ রোডের রিজিক রেস্টুরেন্টে পোড়া তেল ব্যবহার, দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    ভ্রাম্যমাণ আদালত জানায়, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল করতে মতবিনিময় সভা

    August 25, 2026

    পাথারিয়ার পাদদেশে সুবাসের সাম্রাজ্য, বড়লেখার আগর-আতরে বিশ্বজয়ের হাতছানি

    August 25, 2026

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    August 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল করতে মতবিনিময় সভা

    By amarsylhetAugust 25, 20260
    বাণিজ্য

    পাথারিয়ার পাদদেশে সুবাসের সাম্রাজ্য, বড়লেখার আগর-আতরে বিশ্বজয়ের হাতছানি

    By amarsylhetAugust 25, 20260
    বাংলাদেশ

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    By amarsylhetAugust 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.