Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    April 30, 2026

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    April 29, 2026

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    April 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 1
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»কৃষকের স্বপ্ন পানির নিচে: হাকালুকি হাওরে শতাধিক বিঘা বোরো ধান তলিয়ে গেছে
    মৌলভীবাজার

    কৃষকের স্বপ্ন পানির নিচে: হাকালুকি হাওরে শতাধিক বিঘা বোরো ধান তলিয়ে গেছে

    amarsylhetBy amarsylhetApril 6, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের কৃষকদের স্বপ্ন আজ পানির নিচে তলিয়ে গেছে। মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের প্রায় শতাধিক বিঘা জমির আধাপাকা বোরো ধান ইতোমধ্যে পানির নিচে চলে গেছে।
    এছাড়া আশপাশের আরও বহু ফসলি জমি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। এতে করে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে।
    ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদ (৫২)সহ স্থানীয় আরও অনেকেই জানান, গত দুই-তিন দিনের টানা ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে তাদের সারা বছরের একমাত্র ফসল বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
    এদিকে হাকালুকি হাওরের সঙ্গে সংযুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি দ্রুত হাওরে প্রবেশ করছে। রবিবার দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
    সরেজমিনে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কণ্ঠিনালা এলাকার রাবার ড্যামের পশ্চিম পাশে গিয়ে দেখা যায়, অনেক কৃষক পানিতে ডুবে থাকা আধাপাকা ধান কেটে নৌকায় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আবার অনেকেই উপায়ান্তর না পেয়ে মহিষ দিয়ে ধান খাওয়াচ্ছেন।
    পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের প্রায় ৩শ বিঘা জমির বোরো ধানও এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
    কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, চলতি মৌসুমে হাকালুকি হাওরসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকায় মোট ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে হাওর এলাকায় পানি প্রবেশ করছে। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে তিনি জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    April 30, 2026

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    April 29, 2026

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    April 29, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026864 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    By amarsylhetApril 30, 20260
    আইন-শৃঙ্খলা

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    By amarsylhetApril 29, 20260
    বাংলাদেশ

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    By amarsylhetApril 29, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.