ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রজত দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন:
মো. তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা
মো. মিলন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
আব্দুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
ফজলুল করিম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক
সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, বিআরডিবি
প্রণব লাল দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
সভায় আরও বক্তব্য রাখেন ফিল্ড অফিসার বিদূষ বর্মন, উষা রাণী দেবনাথ এবং সমবায় দলনেতা নাইমা বেগম ও রোকসানা বেগম। অনুষ্ঠানে বিএনপি নেতা আজর আলী মেম্বার, নিজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মহি উদ্দিন বলেন, “গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, গ্রামীণ উন্নয়নকে গতিশীল করতে এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
আলোচনা সভা শেষে বিআরডিবির উপকারভোগী ও সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
