Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    May 5, 2026

    মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুল ইসলাম,বিল্লাল হোসেন নৌ পুলিশে বদলি

    May 5, 2026

    শ্রীমঙ্গলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, চালকের অবস্থা আশঙ্কাজনক

    May 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»জানাউড়ায় ফ্রিজ অ্যান্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত
    মৌলভীবাজার

    জানাউড়ায় ফ্রিজ অ্যান্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetApril 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জানাউড়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ফ্রিজ অ্যান্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দর্শকদের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
    শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় জানাউড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় জে আর ফুটবল একাডেমি ও রাব্বি স্পোর্টিং ক্লাব।
    আয়োজক সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। একাধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে জে আর ফুটবল একাডেমি ও রাব্বি স্পোর্টিং ক্লাব ফাইনালে ওঠে।
    নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে জয়লাভ করে জে আর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
    খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু। তিনি বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামবাংলায় এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।”
    টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান সেলিম আহমেদ বলেন, “গ্রামবাংলার হারিয়ে যাওয়া ফুটবল সংস্কৃতি ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
    তিনি আরও জানান, টুর্নামেন্ট উপলক্ষে ফুটবলের উন্নয়ন ও প্রসারে অবদানের জন্য জে আর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেরাগ উদ্দিন জুয়েল এবং সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পারভেজ হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
    জে আর ফুটবল একাডেমির টিম ম্যানেজার চেরাগ উদ্দিন জুয়েল বলেন, “খেলায় জয়-পরাজয় থাকবেই। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, যার ফলস্বরূপ এই বিজয় এসেছে।”
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিন, মেসার্স জামাল টি হাউজের স্বত্বাধিকারী জামাল আহমেদ, যুবনেতা শাকির আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল আহমেদ, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মামুন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    May 5, 2026

    বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    May 5, 2026

    মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান

    May 4, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,074 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026903 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    By amarsylhetMay 5, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুল ইসলাম,বিল্লাল হোসেন নৌ পুলিশে বদলি

    By amarsylhetMay 5, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, চালকের অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetMay 5, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.