Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনে ইঞ্জিন বিকল, আটকে উপবন এক্সপ্রেস

    June 15, 2026

    মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন ১৭ জুন

    June 15, 2026

    জুড়ীর উত্তর সাগরনালে মসজিদে সালিশকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

    June 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»জুড়ীর উত্তর সাগরনালে মসজিদে সালিশকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫
    মৌলভীবাজার

    জুড়ীর উত্তর সাগরনালে মসজিদে সালিশকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

    amarsylhetBy amarsylhetJune 14, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর সাগরনাল নালাপাড়া জামে মসজিদে জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

    স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও পূর্বের কমিটি দায়িত্ব পালন করে আসছিল। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার (১২ জুন) একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর।

    সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় উত্তর সাগরনাল নালাপাড়ার মৃত বরকত উল্লার ছেলে আসুক মিয়া (৬৫)-এর ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

    আহত আসুক মিয়ার পরিবারের দাবি, হামলার খবর পেয়ে তার পুত্রবধূ পারভিন বেগম (২৮) ঘটনাস্থলে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। সংঘর্ষে আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে।

    স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    খবর পেয়ে জুড়ী থানার এসআই আকবর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেয় এবং ঘটনার তথ্য সংগ্রহ করে।

    এ ঘটনায় আহত আসুক মিয়ার স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনে ইঞ্জিন বিকল, আটকে উপবন এক্সপ্রেস

    June 15, 2026

    মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন ১৭ জুন

    June 15, 2026

    রাজধানীর সবুজবাগে বিশেষ অভিযানে নগদ ১৩ লাখ ৪৫ হাজার টাকাসহ মাদক উদ্ধার, আটক ১

    June 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,091 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026969 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনে ইঞ্জিন বিকল, আটকে উপবন এক্সপ্রেস

    By amarsylhetJune 15, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন ১৭ জুন

    By amarsylhetJune 15, 20260
    মৌলভীবাজার

    জুড়ীর উত্তর সাগরনালে মসজিদে সালিশকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

    By amarsylhetJune 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.