Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    August 28, 2026

    জুড়ীতে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন

    August 27, 2026

    দক্ষিণ সুরমা দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    August 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 28
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা
    Uncategorized

    জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা

    amarsylhetBy amarsylhetJanuary 10, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহে কৃতি শিক্ষার্থী–২০২৬ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
    শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার-এর আয়োজনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ ও মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
    সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক আহমদ এবং গীতা পাঠ করেন অনীল বিশ্বাস।
    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট পিটিআই-এর সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর গোলাম গফুর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলহাস উদ্দিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল হাসান, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ফখরুল ইসলাম।
    আরও উপস্থিত ছিলেন বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক আহমদ এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জৈন্তাপুর উপজেলা সভাপতি মো. শহীদ মিয়া।
    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ১১ জন এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত ৬জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন শিক্ষা সেবায় নিয়োজিত থেকে অবসর গ্রহণকারী ৬জন শিক্ষক সম্মাননা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
    আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদান এবং শিক্ষাক্ষেত্রে অবসরপ্রাপ্ত শিক্ষকগণের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    August 28, 2026

    শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে যাওয়ার পথে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

    August 17, 2026

    কমলগঞ্জে আজ হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম উরুসে আউলিয়া ও ইছালে ছাওয়াব মাহফিল পালিত হচ্ছে

    August 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    By amarsylhetAugust 28, 20260
    মৌলভীবাজার

    জুড়ীতে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন

    By amarsylhetAugust 27, 20260
    বাংলাদেশ

    দক্ষিণ সুরমা দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    By amarsylhetAugust 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.