Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ত্রিমুখী সংঘর্ষ, ৬ জন হতাহত; ছাত্রসেনা নেতার অবস্থা আশঙ্কাজনক

    April 18, 2026

    সিজফায়ারের প্রেক্ষাপটে আংশিকভাবে খুলেছে হরমুজ প্রণালী, অনিশ্চয়তা কাটেনি

    April 17, 2026

    শ্রীমঙ্গলে খাল খনন প্রকল্পে বদলাবে ৪ হাজার একর জমির চিত্র

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, April 18
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া নিন্দনীয়- হাজী এম আহমদ আলী
    মৌলভীবাজার

    জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া নিন্দনীয়- হাজী এম আহমদ আলী

    amarsylhetBy amarsylhetFebruary 3, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের দেয়ালঘড়ি মার্কার প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় তাঁর নেতৃত্বে ১১ দলীয় জোটের এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে আহমদ বিলাল সরাসরি মতবিনিময় করেন এবং শহরের দীর্ঘদিনের সমস্যা নিয়ে আলোচনা করেন।

    গণসংযোগে অংশ নেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাজী এম আহমদ আলী। তিনি বলেন, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসকে মাত্র ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা সেই সিদ্ধান্ত মেনে সন্তুষ্টচিত্তে মাঠে কাজ করছি। কিন্তু মৌলভীবাজার–৩ আসনে জোটের একটি দলের নেতা জোটের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়। এটি জোটের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

    হাজী এম আহমদ আলী বলেন, মৌলভীবাজারের মানুষ কখনো কারও গোলামি করেনি, কারও তাবেদারি করেনি। ব্রিটিশ আমল থেকেই এ এলাকার মানুষ ইতিহাস সৃষ্টি করে এসেছে। তিনি ১৯১৯ সালের মন্ট্যাগু–চেমসফোর্ড সংস্কার পরবর্তী আসাম প্রাদেশিক আইনসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ব্রিটিশদের সমর্থিত প্রভাবশালী প্রার্থী ইরেশ লাল সোমকে প্রত্যাখ্যান করে মৌলভীবাজারের মানুষ সমাজের অবহেলিত শ্রেণির প্রতিনিধি চিরতন মুচিকে বিজয়ী করেছিল। এটাই প্রমাণ করে, এই এলাকার মানুষের রাজনৈতিক প্রজ্ঞা কতটা শক্ত।

    তিনি আরও বলেন, ১৯৪৭ সালের ঐতিহাসিক সিলেট গণভোটেও মৌলভীবাজারবাসী ভিন্নমত প্রকাশ করে নিজেদের স্বাধীন সিদ্ধান্তের পরিচয় দিয়েছিল। আমি একজন সিলেটের মানুষ হিসেবে বিশ্বাস করি, মৌলভীবাজারের মানুষ কোনো রায় বাহাদুরের আচরণের ব্যক্তি বা বিশ্বাসঘাতকদের জয়ী করবে না। তারা ভালো মানুষকেই বিজয়ী করবে।

    গণসংযোগকালে মাওলানা আহমদ বিলাল বলেন, মৌলভীবাজার শহরের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা, পানির সংকট এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মানুষের নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। এসব সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এলজিইডি মৌলভীবাজারের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

    তিনি মনু নদীর দুই তীরের বাঁধ প্রসঙ্গে বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিপুল অর্থ বরাদ্দ এলেও কাঙ্ক্ষিত কাজ হয়নি। ফলে প্রতি বছর মৌলভীবাজারবাসী বন্যার শঙ্কায় থাকেন। ইনশাআল্লাহ টেকসই বাঁধ নির্মাণ ও নদী রক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। গণসংযোগে নারী কর্মীরাও অংশ নেন। তারা বলেন, শহরের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতির লক্ষ্যে দেয়ালঘড়ি মার্কার পক্ষে তারা ঘরে ঘরে প্রচার চালাচ্ছেন। এসম ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ত্রিমুখী সংঘর্ষ, ৬ জন হতাহত; ছাত্রসেনা নেতার অবস্থা আশঙ্কাজনক

    April 18, 2026

    সিজফায়ারের প্রেক্ষাপটে আংশিকভাবে খুলেছে হরমুজ প্রণালী, অনিশ্চয়তা কাটেনি

    April 17, 2026

    শ্রীমঙ্গলে খাল খনন প্রকল্পে বদলাবে ৪ হাজার একর জমির চিত্র

    April 17, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,054 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026930 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026815 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ত্রিমুখী সংঘর্ষ, ৬ জন হতাহত; ছাত্রসেনা নেতার অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetApril 18, 20260
    বিশ্ব

    সিজফায়ারের প্রেক্ষাপটে আংশিকভাবে খুলেছে হরমুজ প্রণালী, অনিশ্চয়তা কাটেনি

    By amarsylhetApril 17, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে খাল খনন প্রকল্পে বদলাবে ৪ হাজার একর জমির চিত্র

    By amarsylhetApril 17, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.