Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 24
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»দুই সন্তানকে হত্যার দায়ে সুনামগঞ্জে পিতা আটক: পুলিশ ও স্থানীয় সূত্রে চাঞ্চল্যকর তথ্য
    আইন-শৃঙ্খলা

    দুই সন্তানকে হত্যার দায়ে সুনামগঞ্জে পিতা আটক: পুলিশ ও স্থানীয় সূত্রে চাঞ্চল্যকর তথ্য

    amarsylhetBy amarsylhetAugust 12, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে কামরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরে সন্তানদের সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশের খালে ফেলে হত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন অভিযুক্ত কামরুল।
    বুধবার (১২ আগস্ট) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।
    ঘটনার বিবরণ
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মধুপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম তাঁর দুই সন্তান—মোহাদ্দিছ মিয়া (৭) ও তুলনা আক্তারকে (৪) নিয়ে বাড়ি থেকে বের হন। সে সময় সন্তানদের মা আফরোজা বেগম (২৫) গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন।
    এরপর থেকে সন্তানদেরসহ কামরুল নিখোঁজ থাকেন। সন্তান ও স্বামীর খোঁজে আফরোজা বেগম স্থানীয়দের সহায়তায় এলাকায় মাইকিং ও আশপাশে বহু খোঁজাখুঁজি করেন। নিখোঁজের তিন দিন পর, গত সোমবার (১০ আগস্ট) রাতে কামরুল একা বাড়িতে ফিরে আসেন।
    স্বীকারোক্তি ও আটক
    বাড়িতে ফেরার পর সন্তানদের বিষয়ে জানতে চাইলে কামরুল প্রথমে ‘কিছুই জানেন না’ বলে চুপ থাকেন। পরবর্তীতে বুধবার (১২ আগস্ট) সকালে শিশু দুটির মা ও স্থানীয় এলাকাবাসী তাকে চেপে ধরলে তিনি দুই সন্তানকে খালে ফেলে হত্যা করার কথা স্বীকার করেন। এরপরই স্থানীয়রা তাকে ঘরের মধ্যে আটকে রেখে দিরাই থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কামরুলকে আটক করে।
    মরদেহ উদ্ধার
    এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) শান্তিগঞ্জের দামোধরতপী এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেটি নিখোঁজ শিশু তুলনা আক্তারের (৪) বলে শনাক্ত করা হয়।
    পরদিন বুধবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের পাশ থেকে অন্য শিশু মোহাদ্দিছ মিয়ার (৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
    পুলিশের বক্তব্য
    দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি নিশ্চিত করে জানান, পারিবারিক অশান্তির জের ধরেই কামরুল ইসলাম নিজ সন্তানদের হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    August 23, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    জীবনযাপন

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetAugust 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    By amarsylhetAugust 23, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    By amarsylhetAugust 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.